Categories: এখন খবর

ডেবরায় দলীয় সমর্থনে পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল

জগন্নাথ মূলা

নিজস্ব সংবাদদাতা: নিজেরই দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অপদার্থতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামল তৃনমূলের সভাপতি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডেবরা পঞ্চায়েত সমিতির ভবানীপুর গ্রামপঞ্চায়েত এলাকা। কয়েক হাজার লোক সমাগমের ওই মিছিল থেকে ধিক্কার ধ্বনিত হতে দেখা গেল দলীয় প্রধান, উপপ্রধানদের বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের দখল নেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা জগন্নাথ মূলা। পরে তৃণমূলেই ফিরে আসেন তিনি যদিও তাঁর এই প্রত্যাবর্তন মানতে পারেননি ওই গ্রামপঞ্চায়েত এলাকার দলীয় অঞ্চল সভাপতি বিশ্বজিৎ কবি এবং স্থানীয় কিছু তৃণমূল নেতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় পাটনা কৃষি সমবায় সমিতির কর্তা অর্থ তছনছ করে নিজের তিনতলা, মার্বেল বসানো বাড়ি সহ নানা দুর্নীতির আভিযোগ উঠে এসেছে জগন্নাথ মূলার বিরুদ্ধে। বৃহস্পতিবারের মিছিল থেকে সেই প্রসঙ্গই তুলে এনেছেন অঞ্চল সভাপতি বিশ্বজিৎ কবি। কবি আরও দাবি করেছেন , এই পঞ্চায়েতের আমলে উন্নয়নে পিছিয়ে পড়েছে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। ১০০দিনের কাজ, শৌচাগার নির্মাণ সব কিছুতেই ব্যর্থ এই গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি সমবায় সমিতির লক্ষ লক্ষ টাকা কেবলমাত্র বোর্ড অফ ডিরেক্টররাই লোন নিয়ে বসে আছেন বলে দাবি করা হয়। সাধারন কৃষকরা  লোন শোধ করার পরও নতুন করে লোন পাচ্ছেননা এমন দাবিও ওঠে মিছিল থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যদিও এই সব আভিযোগ উড়িয়ে দিয়ে জগন্নাথ মূলা বলেন, ” সমবায় সমিতিতে ৮০০সদস্য থেকে ১৩০০সদস্য হয়েছে গত তিনবছরে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৩কোটি থেকে লেনদেন দাঁড়িয়েছে ৬কোটি এবং সমিতির স্থায়ী সম্পদ হয়েছে ১কোটি টাকা। প্রতিবার সমিতির বাৎসরিক সভায় সদস্যদের একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হত এবার বসিয়ে মাছ ভাত খাওয়ানো হবে। এইসব সহ্য হচ্ছেনা।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মূলা আরও বলেন, ” সমিতিতে থেকে যারা আলু লোনের টাকা লুট করেছিল তারা কিছু পাচ্ছেনা তাই ওই সব আভিযোগ করছে। ১০০দিনের কাজে ত্রুটি ছিল পরিকল্পনায়। যিনি নির্মাণ সহায়ক ছিলেন তিনি এমন কিছু পরিকল্পনা করেছিলেন যা বর্ষা কালে করা যায়না। আমরা সেই ত্রুটি কাটিয়ে উঠেছি। মার্চের মধ্যে ব্লকের মধ্যে সেরা কাজ করে দেখাব আর সেই কাজ পুরোদমে চলছে।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…