Categories: এখন খবর

ভাঙন অব্যহত গড়বেতায়, বিজেপি ছেড়ে তৃণমূলে কয়েক’ শ কর্মী সমর্থক

গড়বেতায় শুক্রবার

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় কয়েকশ বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হল জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। শুক্রবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা নতুনবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ওই সভাতেই তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপি সমর্থকরা। সভায় অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, এলাকার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ প্রমূখরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সভাতেই স্থানীয় বিজেপি নেতা পূর্ণ  বাস্কে ,শ্যামল টুডু, কৃষ্ণ  দুলে ,দেবু টুডু, সুশান্ত সমন্ত ,সম্রাট দুলেও সমীর অধিকারী র নেতৃত্বে প্রায় কয়েকশ বিজেপি কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানানো হয়েছে । মাইতি জানান, ” যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানান এবং তৃণমূল কংগ্রেসে তাদের সকলকে যোগ্য  সম্মান দেওয়া হবে বলে তিনি জানান ।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শ্যামল টুডু বলেন, ” আমরা ভেদাভেদ চাইনা ,আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা প্রত্যেকেই একসাথে বসবাস করতে চাই। তাই অনেক আশা নিয়ে আমরা বিজেপি দলে যোগদান করেছিলাম ,কিন্তু বিজেপির বিভাজনের রাজনীতি আমরা মন থেকে মেনে নিতে পারি না। তাই শুক্রবার আমরা সকলেই বিজেপি দল ছেড়ে তৃণমূলে এলাম।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে গড়বেতার এক বিজেপি নেতা জানান, ”ক্ষমতায় আসিনি আমরা, শুধু লোকসভায় লিড নিয়েছিলাম। তাতেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছিল আমাদের কিছু নেতার। তৃণমূলের স্টাইলে তোলা নেওয়া, দাদাগিরি শুরু করেছিল। ওদের মানুষ এত ঘৃনা করছিলেন যে স্বস্তি পাচ্ছিলনা বিজেপিতে থাকতে। ওনারা ওনাদের যোগ্য জায়গায় গেছেন।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…