Categories: এখন খবর

শুভেন্দুর খাস তালুকে কাটমানি নিয়ে বিরোধের জেরে পণ্ড হল গ্রামসংসদ সভা, বিক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা

এভাবেই সভা ঘিরে চলেছে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:পরষ্পর পরষ্পরের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার আভিযোগ তুলে পণ্ড করে দিল গ্রামসংসদের সভা। রাজ্যের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুরের অবিসংবাদিত তৃনমূল নেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক কুকড়াহাটির ঘটনায় স্তম্ভিত সরকারি আধিকারিকরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি গ্রামপঞ্চায়েতের সামাজিক নিরীক্ষার বিশেষ গ্রামসংসদ সভার আয়োজন করা হয়েছিল আনারনগর কুকড়াহাটি প্রাথমিক বিদ্যালয়ে। উদ্যোক্তা ছিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও গ্রামপঞ্চায়েত। সভায় উপস্থিত ছিলেন প্রধান দিলীপ মন্ডল, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যরা। উপস্থিত ছিলেন অডিট টিমের সদস্যরা ও ব্লকের আধিকারিকরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলোচনার বিষয় ছিল, ১০০দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা,জাতীয় ভাতা প্রকল্প ইত্যাদির অগ্রগতি। পাশাপাশি গ্রাম সংসদের সদস্যদের মতামত, অডিট রিপোর্ট পেশ করার কথা ছিল। কিন্তু সভা শুরুর মুখেই কুকড়াহাটি অঞ্চলের তৃণমূলের সভাপতি মতিলাল হাজরা ও তাঁর লোকেদের সাথে প্রধান ও অডিট টিমের লোকেদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। সরকারি আধিকারিকরা বারংবার মাইকে শান্ত থাকার অনুরোধ করলেও বাক বিতন্ডা থামানো যায়নি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরষ্পর পরষ্পরকে দোষারোপ করতে থাকেন নিজেদের আত্মীয়স্বজন ও কাটমানি নিয়ে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার। সভায় আভিযোগ ওঠে টাকা নিয়ে ঘর না করার পরও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে, কারও নিজের বাড়ি ও সামর্থ থাকা স্বত্তেও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অনুমোদন করা হয়েছে আবার প্রকৃত দরিদ্র মানুষ ঘর পাননি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্যাপক আভিযোগ ও বিতন্ডার মধ্যে অডিটেও গরমিল করার কথা উঠে আসে। সরকারি আধিকারিককে বলতে শোনা যায়, ‘তিনি টাকা পেয়েছেন হয়ত সই করেননি’ কিংবা ‘তিনি হয়ত নিজের দাগ নম্বরে বাড়িটি করেননি’ ইত্যাদি ইত্যাদি। এরপরই সরকারি অডিটে গরমিলের আভিযোগ তুলে ঘিরে রাখা হয় পঞ্চায়েত সদস্য সহ আধিকারিকদের। শেষমেশ পণ্ড হয়ে যায় সভা। সভা ভেস্তে যাওয়ার জন্য একে অপরকে দায়ি করেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…