Categories: এখন খবর

বিজেপি করার অপরাধে জমিতে দলীয় পতাকা পুঁতে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য

ইনসেটে অভিযুক্ত তৃনমূল নেতা

নিজস্ব সংবাদদাতা: এলাকায় বিজেপি করার অপরাধে চাষের জমিতে দলীয় পতাকা পুঁতে দিয়ে ধান চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় শাসকদলের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পদ্মাতামলি গ্রামের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রের খবর, পদ্মাতামলি গ্রামের প্রশান্ত ঘোড়াই নাম-র এক বিজেপি কর্মী বুধবার সকালে তাঁর নিজের জমিতে ধান চাষ করার জন্য পাওয়ারটিলার নিয়ে  লাঙ্গল করতে গিয়েছিল। অভিযোগ, স্থানীয় তৃণমূলের নেতা সুনীল ঘোড়ইয়ের নেতৃত্বে শাসক দলের কর্মীরা প্রশান্ত ঘোড়াইকে জমিতে লাঙ্গল করতে বাধা দেয়।এরপরে উভয়ের মধ্যে শুরু হয় তুমুল বচসা।অভিযোগ, পাওয়ারটিলারকে ঘুরিয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও এই বিষয়ে স্থানীয় এলাকার তৃণমূলনেতা-কর্মীরা জানায়, এই জমিতে চাষ করা যাবে না।পাশাপাশি প্রশান্তবাবুর  জমিতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।  অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের দাবি, বিষয়টি গ্রাম্য বিবাদ । ভূপতিনগর থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। বিজেপির দাবি পুলিশকে জানিয়ে কোনও লাভ হবেনা বলেই তারা পুলিশে জানাননি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…