নিজস্ব সংবাদদাতা: আবারও খুন অনুব্রত মণ্ডলের বীরভূমে। শনিবার দিনে দুপুরে রামপুরহাট শহর থেকে ঢিল ছোড়া দুরত্বে রামপুরহাট দুনিগ্রাম রোড়ের ওপরে জয় কৃষ্ণপুর গ্রামের মুখে দখলবাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান হানিফ সেখের ছেলে বাবুল সেখকে, বোমা মেরে খুন করা হল। চলন্ত বাইকেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় বাবুল সেখ(৫০)।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রামপুরহাট মহকুমার পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া ও রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়। এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।এই ঘটনার পর থেকে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। একটি সূত্রে খবর, রাজনৈতিক শত্রুতার জেরে খুন হতে হয়েছে বাবুলকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাবা কংগ্রেসের প্রাক্তন প্রধান হলেও তিনি নিজে তৃণমূল করতেন। সেই কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ। অন্য একটি সূত্রের খবর, ব্যক্তিগত শত্রুতার জেরেও খুন করা হয়ে থাকতে পারে বাবুলকে। রাজনীতি ছাড়াও বিভিন্ন ব্যবসা ছিল বাবুলের। সেই কারণেও কোনও গণ্ডগোলের জেরে হামলা চালানো হয়ে থাকতে পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কী কারণে বাবুল শেখকে খুন করা হল তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…