এখন খবর

নানুরের গ্রামে হুমকি দেওয়ার অভিযোগ, বিজেপি সমর্থকদের হাতে মার খেলেন তৃনমূল প্রধান

নিউজ ডেস্ক:এযেন উলটপুরাণ।এতদিন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে কাঠগড়ায় দাড় করানো হত তৃণমুলকে।এবারে বীরভূমের নানুরে তৃণমূল পঞ্চায়েত প্রধান তপন ঘোষকে মারধরের অভিযোগউঠল বিজেপির বিরুদ্ধে।অনুব্রতর গড়ে তৃণমুলের প্রধানকে মারধরের অভিযোগে উত্তপ্ত এলাকা।

বুধবার বিজেপি কর্মীরা তাঁকে মারধরের পাশাপাশি মোটরসাইকেলেও ভাঙচুর করেন বলে অভিযোগ। ঘটনার পর শান্ত গ্রামের পরিবেশে। জলুন্ডি গ্রাম পঞ্চায়েত এলকার বনগ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীদের অভিযোগ, গ্রামে বিজেপি করা যাবে না হুমকি দিচ্ছিলেন পঞ্চায়েত প্রধান তপনবাবু। তপনবাবুর মোটরসাইকেল ভাঙচুর শুরু করেন উত্তেজিত বিজেপি কর্মীরা। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।

অপরদিকে তপনবাবুর দাবি, এদিন গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় তার ভাইপোর সামনে প্রথমে তৃণমূলের পতাকা ছেঁড়েন বিজেপি কর্মীরা। এর পর তার নামে কুকথা বলেন। প্রতিবাদ করলে তার ভাইপোকে মারধর করা হয় বলে অভিযোগ।মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। হামলা চলে তপনবাবুর ওপরেও।

ঘটনার পর দীর্ঘক্ষণ গ্রামেই আটকে থাকেন তপনবাবু। খবর পেয়ে নানুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। উদ্ধার করে তাঁর ভাঙা মোটরসাইকেলটিও।  চলতি মাসের শুরুতে বীরভূমেরই এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…