মহানগর

খড়গপুরে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাসায়নিক ট্যাঙ্কার উল্টে গেল দোকানের ওপর , মৃত দোকানদার

নিজস্ব সংবাদদাতা: সকালেই মৃত্যুর ঘটনা ঘটল খড়গপুর শহর লাগোয়া ৬নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের ওপর। জাতীয় সড়কের পাশেই একটি চায়ের দোকানে রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল দোকানদারের। পুলিশ জানিয়েছে মৃত দোকানদারের নাম সোমনাথ খিলাড়ি(৪৫)। ঘটনার সময় দোকানে বসে খদ্দের সামলাচ্ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছেন শুক্রবার সকাল ১০টা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের রেশমি মেটালিকস কারখানা সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খড়গপুর চৌরঙ্গী থেকে অনতি দুরেই রেই ৬ নম্বর জাতীয় রেশমি মেটালিকস এর সামনে চা দোকানে শুক্রবার বেলা দশটা নাগাদ বসেছিলেন দোকানের মালিক সোমনাথ খিলাড়ি (৪৫)। সঙ্গে আরও একজন ছিলেন ওই সময়। ওই সময় হঠাৎ করে ঝাড়খণ্ডের দিক থেকে আগত একটি কেমিক্যাল ভর্তি বড় ট্যাংকার জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সটান উল্টে যায় দোকানের ওপর ।

 

পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সোজা দোকানের ওপরে। দোকানে বসে থাকা লোকেরা ট্যাংকারটি উল্টাতে দেখেই দৌড়ে বেরিয়ে পালাতে সক্ষম হলেও উল্টো দিকে বসে থাক খিলাড়ির পক্ষে তা সম্ভব হয়নি। তিনি ট্যাংকার সমেত দোকানের তলায় চাপা পড়ে পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। এসে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে ওই গাড়িটি সরিয়ে দেহ উদ্ধার করে তারা। পুলিশ জানিয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে ঘাতক ট্যাঙ্কারটি কলকাতায় যাচ্ছিল। ঘটনাস্থলের কাছেই পেছনের টায়ার ফেটে যাওয়াতেই নিয়ন্ত্রন হারায় চালক।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…