এখন খবর

ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বিজেপি নেতা সহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাক্তন কাউন্সিলার তথা বিজেপি নেতা অয়ন চন্দ্র সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় তুঁত বাগান সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা দশ চাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে, ধুমরে মুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩ জন। মৃতদের মধ্যে একজন হলেন, বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ; বয়স ৪৫ বছর। বাকি দুজনের একজনের নাম রাহুল ঘোষ; বয়স ২৯ বছর এবং অপর জন হলেন জয়গোপাল দত্ত; বয়স ৩০ বছর। অয়ন চন্দ্রের বাড়ি ইসলামপুরের ক্ষুদিরামপল্লীতে বাকি মৃত দু’জন ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় গাড়ির চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ঐ গাড়ির চালক আসলে গাড়িটির মালিক ছিলেন। তিনি ইসলামপুর শহরের সুকান্তপল্লীর বাসিন্দা।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এদিন রাতে শিলিগুড়ি থেকে তারা তিনজনেই ইসলামপুরে বাড়ি ফিরছিলেন। ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন তুঁত বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পেছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ইসলামপুর পৌরসভার প্রশাসক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল হাসপাতালে পৌঁছান। ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গেই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বিজেপির ইসলামপুর টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা। হাসপাতালে যান উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেনও। ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…