সবংয়ে একই পরিবারে সংক্রমিত ৩, দেভোগে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা: ফের করোনা সংক্রমনের কবলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং। সোমবার স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী একই পরিবার ভুক্ত তিনজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৫৮ বছরের এক ব্যক্তি ও তাঁর ২১বছরের কন্যা রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও ওই পরিবারের একজন ১৩ বছরের কিশোর রয়েছে। কিশোরের নিজের বাড়ি শালবনী থানা এলাকায় হলেও আত্মীয়তা সূত্রে ওই কিশোর এখানেই থাকে।

সবং পঞ্চায়েত সমিতির একটি সূত্র মারফৎ জানা গিয়েছে দেভোগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেমাথানিতে বসবাস এই পরিবারের। স্থানীয় বাজারের ওই ব্যবসায়ী পরিবারের এক যুবক প্রথমে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই তার পজিটিভ রিপোর্ট এসেছিল। এরপরেই পরিবারের বাকি চার সদস্য সবং গ্রামীন হাসপাতালে তাঁদের নমুনা প্রদান করেছিলেন। ২৫জুলাই ওই নমুনা সংগ্ৰহ করা হয়। একদিন বাদে সোমবার ২৭ জুলাই তাঁদের মধ্যে তিনজনের পজিটিভ আসে। পরিবারের গৃহবধূর নেগেটিভ ফলাফল এসেছে।

ঠিক কী ভাবে এই পরিবারের যুবক প্রথম আক্রান্ত হয়েছিলেন স্পষ্ট নয়। কিছুদিন আগে তিনি একটি প্রীতিভোজে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে আবার পারিবারিক ব্যবসার প্রয়োজনে কলকাতা যাতায়ত করতেন। এর কোনো একটি সূত্র থেকে তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। ওই যুবকের সংস্পর্ষেই এবার বাকি তিনজন আক্রান্ত হয়ে পড়লেন।
অন্যদিকে এই তিনজনের আক্রান্তের মধ্যে দিয়ে সবং থানা এলাকায় মোট ১৮জন আক্রান্ত হলেন বলেই জানা যাচ্ছে যার মধ্যে এই দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকাতেই ৭ জন আক্রান্ত হলেন। এর আগে ওই যুবক ছাড়াও একজন পুলিশ কর্মী, একজন ফেরিওয়ালা ও আরও একজন যুবক আক্রান্ত হয়েছিলেন। সেই আক্রান্তের স্থান গুলি ছিল জুলকাপুর, লুটুনিয়া।

এখনও অবধি সবংয়ের ১৩টি গ্রাম পঞ্চায়েতের ৭টি তে করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। এর মধ্যে সর্বাধিক সংক্রমন ঘটল দেভোগ অঞ্চলে, ৭ জনের। এরপর সবং গ্রামপঞ্চায়েতে ৪ টি ও চাউলকুড়িতে ৩ টি পজিটিভ পাওয়া গেছে। এছাড়া বিষ্ণুপুর, নারায়নবাড়, মোহাড় ও নওগাঁ গ্রাম পঞ্চায়েতে ১জন করে সংক্রমিত হয়েছে। সবং ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে সবং এলাকায় উপসর্গ হীন করোনা বাহক রয়েছেন ভাল মাত্রায়। তাই করোনা বিধি মেনে চলা এখন খুুুবই জরুরি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: koronasabang

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…