এখন খবর

জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি

নিউজ ডেস্ক: সোপিয়ানে সেনা এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি, আত্মসমর্পণ ১। নতুন বছরে কাশ্মীরে যৌথ বাহিনীর কাছে অন্যতম বড় সাফল্য। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানের সেনাবাহিনী দিন কয়েক আগেই সাম্বা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। এবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়েছে। সেনার কাছে আত্মসমর্পণ করেছে আরও ১ জঙ্গি।

কাশ্মীর পুলিশের তরফে বলা হয়েছে, নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কানিগাম এলাকায় বুধবার রাতেই হানা দেন। পুরো এলাকা ঘিরে ফেলেন তাঁরা।নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গ্রেনেডও ছোড়ে তারা। পাল্টা জবাব দেওয়া শুরু হয় নিরাপত্তাবাহিনীর তরফে। বুধবার রাতভর চলে এই গুলির লড়াই। বৃহস্পতিবার সকালে এনকাউন্টার শেষ হয়। তার পরে দেখা যায় সংঘর্ষে নিহত হয়েছে ৩ জঙ্গি। অন্য দিকে ১ জঙ্গি আত্মসমর্পণ করে।

সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা সবাই স্থানীয় আল-বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। তারা নতুন যোগ দিয়েছিল দলে। প্রথমে সেনা অনেক চেষ্টা করে যাতে তারা সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু ১ জন ছাড়া বাকিরা গুলি চালাতে শুরু করে, তারপরেই গুলির লড়াই হয়।

Share
Published by
Tags: india

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…