নিজস্ব সংবাদদাতা: ১২ ঘন্টার মধ্যে জোড়া মৃত্যু শোক আছড়ে পড়ল খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকার রেল কলোনিতে। কয়েক ঘন্টা আগেই বিশাখাপত্তনমে দুর্ঘটনায় মৃত জামাইকে দেখতে গিয়ে মৃত্যু হল শাশুড়ি সহ ৩ জনের। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মানডসা নামক এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর যখন চালক সমেত ৬ জনকে বহন করে নিয়ে যাওয়া স্কর্পিও গাড়িটি একটি পণ্যবাহি লরির পেছনে ধাক্কা মারে।
মৃত লাবণ্যের মাসি চন্দ্রকলা জানিয়েছেন, ” বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে ভেঙ্গে পড়ার ঘটনায় একমাত্র কন্যার স্বামী তথা নাগমনির জামাই ভাস্কর রাওয়ের মৃত্যুর খবর পেয়েই দুই পুত্র ও পুত্রবধূদের নিয়ে সন্ধ্যা ৬টা নাগাদ নিজেদের স্কর্পিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন নাগমনি। করোনা পরিস্থিতিতে প্রথমে চালক পাওয়া যায়নি। পাশের বাড়িরই যুবক দ্বারকাকে রাজি করান গাড়িটি চালিয়ে নিয়ে যেতে। দুই ছেলেই তাঁদের সন্তানদের রেখে যান। মৃত লাবণ্যর তিন বছরের দুই জমজ ছেলেকে আমাদের কাছে (বাপের বাড়ি)রেখে যায়। রাত্রি ১২টা নাগাদ আমার দিদি অর্থাৎ লাবন্যর মাকে ফোন করে লাবন্য বাচ্চাদের খোঁজ খবর নেয়। সেই আমাদের সাথে শেষ কথা। এরপর ভোর বেলায় আমরা দুর্ঘটনার খবর পাই।”
সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃনমূল নেত্রী পূজা নাইডু জানিয়েছেন, ” কে নাগমনি রেলে চাকরি করতেন এবং অত্যন্ত স্বাধীনচেতা মহিলা ছিলেন। জামাইয়ের মৃত্যুর খবর পেয়েই শোকার্ত মেয়ের পাশে দাঁড়ানোর জন্যই দুই ছেলে বউমাকে নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই খড়গপুর থেকে বেরিয়ে পড়ে ছিলেন। এমন মর্মান্তিক ঘটনা ঘটবে ভাবতেও পারা যায়নি।”
পরিবার সূত্রে জানা গেছে আহতরা হলেন নাগমনির বড় ছেলে কে রাজশেখর ও তাঁর স্ত্রী কে লক্ষ্মী, ছোট ছেলে কে দিলেশ্বর রাও। ইতিমধ্যেই মৃত ও আহতদের আত্মীয়রা অন্ধ্রপ্রদেশ পৌঁছে গেছেন সেখানে তাঁদের দেহ ময়নাতদন্ত হওয়ার পর দেহ নিয়ে তাঁরাখড়গপুর উদ্দেশ্যে রওনা দেবেন। অন্ধ্র প্রদেশ পুলিশ ও খড়গপুর পুলিশ পরস্পর সমন্বয় রেখে চলেছে এই ঘটনা পরম্পরার দিকে। উল্লেখ্য ১ আগস্ট বিশাখাপত্তনমের ওই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন একাধিক কর্মী।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…