নিউজ ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন।তার আগে ফের আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানা এবং আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃত ৩ জনের নাম খোকন সরকার, শুভজিৎ বিশ্বাস এবং শম্ভু দাস।খোকন জ্যোতিনগর, শুভজিৎ দক্ষিণ শান্তিনগর এবং শম্ভু ঘোঘোমালির বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে সেবক রোডে একটি হোটেলের পাশে নম্বরবিহীন একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালায় ভক্তিনগর থানার পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৭এমএম পিস্তল, ৮ রাউন্ড তাজা কার্তুজ, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন।এই ঘটনায় খোকন সরকারকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর, খোখন সরকার এর আগেও বেশকিছু অপরাধমূলক কাজে গ্রেফতার হয়েছিল।
অন্যদিকে আশিঘর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৭ এমএম পিস্তল, ওয়ান শটার অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা কার্তুজ সহ ২ জনকে গ্রেফতার করে।
ধৃত ৩ জনের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।আজ ৩ জনেক জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।
অভিযুক্তদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ৫ দিনের জন্য রিমান্ড চাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য ,বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…