তিন মিনিটের ভিডিও কলে চাকরি গেল সাড়ে ৩ হাজার উবের কর্মীর

ডিজিটাল ডেস্ক: কোনো নোটিশ ছাড়াই জুমে মাত্র তিন মিনিটের সংক্ষিপ্ত একটি ভিডিও কলে সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাই করল উবার। এমন ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়েছে অ্যাপ-ক্যাব পরিষেবা প্রদানকারী এই সংস্থাটি। একটি সংবাদ প্রতিবেদনে জানায় ভিডিও কনফারিন্সিংয়ের প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে মাত্র তিন মিনিটের একটি ভিডিও কনফারেন্সিং এর জন্য তাদের প্রতিষ্ঠানের প্রায় ১৪ শতাংশ কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করেন উবারের গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো।

ভিডিও কলটিতে শ্যাভলো বলেন গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য একেবারে প্রথম শ্রেণীর তিন হাজার জনকে আমরা সরিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠানে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে এবং আজই উবারের সঙ্গে আপনাদের শেষ দিন।’
ছাঁটাই হওয়া কর্মীদের তাদের সমস্ত বাকি বেতন পরিশোধ করে দেওয়া হবে জানান করেন শ্যাভলো। কর্মীদের চাকরিচ্যুত করার এই ঘোষণা দেয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

উবারের এই শীর্ষ কর্মকর্তা বলেন, এমন খবর দেয়ার জন্য কেউ কলে আসতে চাইবে না। প্রত্যেককে আলাদাভাবে কল করে আমি এই খবর দিতে চেয়েছিলাম। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি আপনাদের যে অবদান সেটির জন্য ধন্যবাদ জানাতে এই সময়টুকু নিলাম। করোনা পরিস্থিতিতে লকডাউনে পড়ে বহু কোম্পানিই কর্মী ছাঁটাই করছে। তবে কোনো ধরনের নোটিশ ছাড়াই একটি সংক্ষিপ্ত ভিডিও কলের মাধ্যমে এভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় তোপের মুখে পড়েছে উবার। প্রতিষ্ঠানটির সমস্ত কর্মীরাও এর জন্য সমালোচনা করেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…