এবার আর হাসলনা দর্শক,বলিউড কাঁদিয়ে চির ঘুমে হাসির রাজা জগদীপ

ওয়েব ডেস্ক : ২০২০ সালে একের পর এক মৃত্যু দুঃসংবাদ শোনা যাচ্ছে বলিউডের অন্দর থেকে৷ চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। বলিউডে সকলের কাছে জগদীপ নামেই পরিচিত ছিলেন তিনি। ‘শোলে’ থেকে ‘আন্দাজ আপনা আপনা’ সহ প্রায় চারশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের এই নামকরা কমেডিয়ান অভিনেতা৷ বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ এরপর বুধবার মুম্বইয়ের বান্দ্রায় রাত সাড়ে আটটা নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মাত্র ৯ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন জগদীপ। এরপর একে একে বিমল রায়, গুরু দত্ত, রমেশ সিপ্পির ছবিতে অভিনয় করেছে তিনি। সত্তর,আশি ও নব্বইয়ের দশকে একাধিক বলিউড ছবিতে তাকে দেখা গিয়েছে। নিজের কমিক টাইমিংয়ের জন্য দর্শকের পছন্দের পাত্র ছিলেন তিনি। শোলে ছবিতে সুরমা ভোপালির চরিত্রে দর্শক আজও তাকে মনে রেখেছেন। এরপর আন্দাজ আপনা আপনা, ব্রহ্মচারী, নাগিন,পুরানা মন্দিরের মতো ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। পুনর মিলন,ভাবি,বরখার মতো ছবিতে লিড রোলেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হওয়া তার শেষ ছবি ‘গলি গলিমে চোর হ্যায়’। এই বর্ষীয়ান অভিনেতা চলে গিয়েও সিনেমাপ্রেমীদের জন্য রেখে গেলেন বহু জনপ্রিয় ছবি। এই বর্ষীয়ান অভিনেতার তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে অন্দরে। জগদীপের পরিবারের ঘনিষ্ঠ প্রযোজক মেহমুদ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…