এবার স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে স্যামসাং

ডিজিটাল ডেস্ক: অ্যাপল স্মার্ট ডেবিট কার্ড আনার পর অনেকটাই সফলতা লাভ করেছে। তাই তাদে সফলতা দেখে এবার স্মার্ট ডেবিট কার্ড আনার পরিকল্পনা নিল স্যামসাং। একটি খবর সূত্রে জানা যাচ্ছে যে স্যামসাং ফিজিক্যাল এবং ভার্চুয়াল উভয় ধরনের স্মার্ট ডেবিট কার্ড আনার কাজ করছে। যা একই সঙ্গে অনলাইন এবং রিটেইল দোকান থেকে পণ্য কেনার কাজে ব্যবহা করা যাবে।

এর আগে অবশ্য অ্যাপলের  দেখে আরেক মার্কিন জায়ান্ট গুগলও স্মার্ট ডেবিট কার্ড আনার কথা জানিয়েছে। তবে ঠিক কবে গুগল তাদের স্মার্ট কার্ড টি লঞ্চ করবে সে বিষয়ে তারা কিছু জানায়নি। স্যামসাং সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর থেকেই স্যামসাং পে সার্ভিস আরও বাড়াবে। এটিকে তারা একটি লাভজনক ব্রবসায় পরিণত করতে চায়।

এই পদক্ষেপের অংশ হিসেবে চলতি গ্রীষ্ম থেকেই স্যামসাং সোফাই’র সঙ্গে পার্টনারশিপে একটি নতুন স্যামসাং পে আনতে যাচ্ছে। যা নতুন ডেবিট কার্ড হিসেবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মতো কাজ করবে। এছাড়াও বিষয়টি নিয়ে সামনের সপ্তাহে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে উত্তর আমেরিকার স্যামসাং ইলেক্ট্রনিক্স বিজনেস সার্ভিসের জিএম এবং স্যামসাং পে’র ভাইস প্রেসিডেন্ট স্যাং অ্যান।

স্যামসাং তার গ্রাহকদের জন্য স্যামসাং পে সেবাটি দিয়ে প্রায় পাঁচ বছর ধরে দিয়ে আসছে। নতুন করে ডেবিট কার্ড পরিষেবাটি গ্রাহকদের আরো বেশি সুবিধা করবে বলে তারা জানিয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…