এখন খবর

এবার করোনার থাবা আইপিএলেও! স্থগিত হয়ে গেল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক: করোনা থেকে এবার রেহাই পেলো না আইপিএল ২০২১।স্থগিত করা হল আইপিএল ২০২১ এর পুরো মরশুম। মঙ্গলবার এই মর্মাহত করার মতো খবরটি এলো যে, সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকেও করোনার পজিটিভ পাওয়া গিয়েছে।

এরআগে কেকেআরের দুই খেলোয়াড় বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন।এই জন্য ৩ মে কলকাতা-ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যাচ বাতিল হয়েছিল।এছাড়াও চেন্নাই দলের তিন কর্মকর্তাকেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

এরপরই মঙ্গলবার করোনা আক্রান্ত হন ঋদ্ধিমান সাহা।এমন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল ম্যাচও বাতিল করা হয় আইপিএলে এই ম্যাচটি আজ মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এরপরেই স্থগিত করা হয় আইপিএল ২০২১-কে।সংবাদসংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। যদিও বিসিসিআই-এর তরফে সরকারি ভাবে এখনও ঘোষণা হয়নি।আইপিএল টিমগুলির উপর করোনা যে ভাবে থাবা বসিয়েছে, তার জেরেই একের পর এক ম্যাচ বাতিল হয়ে যেতে শুরু করেছে। স্বভাবতই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াটাই অসম্ভব হয় পড়ে। সেই কারণেই সম্ভবত আইপিএল বাতিল করে দিতে বাধ্য হল বিসিসিআই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…