এবার শিলিগুড়িতে সাইবার জালিয়াতির ফাঁদে পড়লেন এক শিক্ষক,ঘটনায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক: ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয়ে বিশ্বাস করেই বিপাকে শিলিগুড়ির এক শিক্ষক। সাইবার জালিয়াতির শিকার হন তিনি বলে অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে লক্ষাধিক টাকা।

শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার বাসিন্দা সুধীন সরকার।তিনি স্থানীয় একটি হাইস্কুলে শিক্ষকতা করেন।

গত ১০ ফেব্রুয়ারি তার মোবাইলে একটি ফোন আসে।সুধীন বাবুর অভিযোগ, তিনি স্কুল থেকে ফিরে খেতে বসেছিলেন।তখনই একটি ফোন আসে।ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তি ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে জানিয়েছিল এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।শেষ হওয়ার তারিখও জানায় সে।

সুধীন বাবু দেখেন কার্ডে লেখা শেষ তারিখের সঙ্গে ফোনে বলা সেই তারিখ মিলে যাচ্ছে।তারপরই বিশ্বাস করে সুধীন বাবুর ছেলে কার্ডের নম্বর ও মোবাইলে আসা ওটিপি জানিয়ে দেন।এরপরই তার মোবাইলে মেসেজ ঢোকে।সেখানে দেখা যায় তার অনেক টাকা গায়েব হয়েছে।তৎক্ষণাত তিনি ব্যাঙ্কে যান।স্টেটমেন্ট বের করেন।

নিমেষে কয়েক ধাপে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ।ইতিমধ্যেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

শহরজুড়ে ফের সক্রিয় এক বা একাধিক দল।যারা সাইবার ক্রাইমের ঘটনা ঘটায়।কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে তার তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…