এই মাস্ক পরলেই জানতে পারবেন আপনি করোনা আক্রান্ত কিনা

ডিজিটাল ডেস্ক:  ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বায়োইঞ্জিনিয়ারিং ল্যাব ও হাভার্ড ইউনিভার্সিটির গবেষকরা নতুন প্রযুক্তির একটি ফেস মাস্ক তৈরি করেছেন যার মাধ্যমে ব্যক্তির শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে কিনা সেটি বোঝা যাবে। এই মাস্ক ভাইরাস শনাক্ত করে লাইট জ্বালিয়ে সিগনাল দিতে পারবে যার মাধ্যমে সহজেই বোঝা যাবে যে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা।

রোগীর হাঁচি-কাশি বা নিঃশ্বাসের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেই মাস্কটিতে আলো জ্বলে উঠবে এই গবেষণাটি সফল হলেই আর গায়ের তাপমাত্রা মেপে আর জ্বর পরীক্ষা করার প্রয়োজন পড়বে না।

এর ব্যবহারে সবচেয়ে বড় সুবিধাটি পাবেন ডাক্তাররা তারা কোনো পরীক্ষা ছাড়াই রোগীর শরীরে কোন ভাইরাস আছে কিনা তা সনাক্ত করে নিতে পারবেন। এর ফলে রোগীর শরীরের নমুনা ল্যাবে পাঠিয়ে সেটা পরীক্ষা করার প্রয়োজন পড়বে না অনেক দেশেই নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করাতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে যার ফলে সঠিক সময়ে ভাইরাস আক্রান্ত কিনা সেটি বোঝা যাচ্ছে না। যার ফলে অনেক রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং অনেকেই মারাও যাচ্ছেন।

গবেষণা দলটির প্রধান জিম কলিন্স জানিয়েছেন, এখনো মাস্কটি তৈরির প্রথম ধাপে রয়েছে ধীরে ধীরে এটি কে বানানো হবে বলে তিনি জানিয়েছেন বর্তমানে লালা থেকে নমুনা করোনাভাইরাস শনাক্তকারী সেন্সরের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন তারা। এছাড়াও কোথায় সেন্সর লাগানো হবে সে নিয়ে এখনও গবেষণা চলছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকল্পটির বাস্তব রূপ দেখানো হবে। এরপর পরীক্ষামূলকভাবে এর ব্যবহার শুরু করা যাবে।

এর আগে ইবোলা, সার্স, ইনফ্লুয়াঞ্জা, হেপাটাইটিস সি ও অন্যান্য ভাইরাস শনাক্তেও সেন্সর তৈরি করেছে এমআইটির বায়োইঞ্জিনিয়ারিং ল্যাবটি।[appbox operaaddons ]

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…