এখন খবর

বাংলায় সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই; জানালো আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। সেইসঙ্গে বাড়ছে রোদের তেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, এবারে শুধু বাড়বে তাপমাত্রার পারদ। অস্বস্তিকর গরমে ছেয়ে রয়েছে গোটা কলকাতা। পাঞ্জাব প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বাংলায় সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বর্তমানে।

বাংলার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ ভাগ কোনদিকেই বর্তমানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার উত্তর এবং দক্ষিণে বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই। এমনকি আগামী ৫ দিন ধরে দিনের বেলার তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন নাও হতে পারে।

আজ সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছুটা আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে সকাল থেকেই কেমন একটা গুমোট ভাব। চৈত্রের রোদের তাপেই প্রাণ ওষ্ঠাগত বাঙালির। চায় একটু বৃষ্টির ছোঁয়া। এখনই কেমন যেন গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…