Categories: এখন খবর

ফের মুখ ভার আকাশের, মঙ্গলবার অবধি ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভবনা থাকছে খড়গপুর মেদিনীপুরেও, সর্বনাশের প্রহর গুনছেন কৃষক

নিজস্ব সংবাদদাতা: ২০ তারিখ থেকে শিথিল হয়েছে লকডাউন বিশেষ করে রেড জোন নয় এমন এলাকায়। কৃষি কাজে ছাড় দেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে ধান কাটা ও অন্যান্য কৃ্ষি কাজ করা যাবে। মাঠে পাকা ধান তাই সুযোগ পেয়েই ধান কাটার প্রস্তুতি শুরু করে দিয়েছিল কৃষক। কিন্তু গত সপ্তাহে পরপর ঝড় আর বৃষ্টি পণ্ড করে দিয়েছে সেই আসা। ব্যাপক ক্ষতির মুখে তাঁরা। মাঝের কটা দিন বাদ দিয়ে ফের মুখ ভার আকাশের। রবিবারের পর সোমবারও গোটা রাজ্য জুড়ে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিকালের পর প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গ ও দক্ষিন বঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর বিহার থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড ছত্রিশগড় এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে বঙ্গোপসাগরে প্রচুর পরিমানে জলীয়বাষ্প ঢুকছে।
আজ রবিবারের মত সোমবারও খড়গপুর মেদিনীপুরের আকাশ সকাল থেকেই মেঘলা। মাঝে মধ্যে ছিটে ফোঁটা বৃষ্টি হলেও সন্ধ্যার পর প্রবল হাওয়া আর জোরালো বৃষ্টির সম্ভবনা। রাজ্যর আরও বেশকিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ধেয়ে আসবে ঝড়। ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
টানা ঝড়-বৃষ্টি চলছে বাংলা জুড়ে। ফলে এপ্রিলের শেষবেলায় পৌঁছেও গরম সে ভাবে দাঁত ফোটাতে পারেনি। আবহবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত এই প্রবণতা চলবে। রবিবার বিকেলের পর থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশিবৃষ্টি হবে সিকিমেও।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…