ছাগল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জে, পুড়ল বাইক, গনপিটুনির শিকার তিন অভিযুক্ত যুবক

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন ধরেই বাড়ছিল ছাগল চুরি। মাঠ থেকে ছাগল ধরে বাইকে তুলে চম্পট দেওয়া। সেরকমই একটি চোরের দলকে হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা চরমে উঠল উত্তর দিনাজপুরে। অভিযুক্ত তিন যুবককে  গাছে বেঁধে দেওয়া হল গণপিটুনি। জ্বালিয়ে দেওয়া হল বাইক। মঙ্গলবার  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের সুরাই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়া পালুইবাড়ি এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে রায়গঞ্জের মারাইকুড়া হাইস্কুলের পাশেই একটি বাড়ি থেকে তিন যুবক একটি বাইকে করে এসে একটি ছাগলকে তুলে চম্পট দেয়। কিন্তু তারা বেশি দূরে যেতে পারেনি। তার আগেই গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে। তারপর বাইক থেকে নামিয়ে তিনটি আলাদা গাছের সঙ্গে তিন জনকে দড়ি দিয়ে বেঁধে দেয়। এরপর শুরু হয় বেধড়ক গণপিটুনি। এতেই থেমে থাকেনি উত্তেজিত জনতা। যে বাইকে করে ওই তিন দুষ্কৃতী চুরি করতে এসেছিল তাতে আগুন ধরিয়ে দেয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়ে সেখানে হাজির হয় ইটাহার থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশ জানিয়েছে , ওই ছাগল চুরি করে তারা ইটাহারের দিকে যাচ্ছিল। তখনই তাদের ধরে ফেলে গ্রামবাসী। গণধোলাইয়ের খবর পেয়েই তারা ছুটে যান ঘটনাস্থলে। উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জিজ্ঞাসাবাদের পর তাঁরা জানতে পারেন এরা তিন জনেই রায়গঞ্জের দুর্গাপুর এলাকার বাসিন্দা। এদের প্রত্যেকের বয়স তেইশ থেকে পঁচিশের মধ্যে। মঙ্গলবার সকালে ছাগল চুরি করতে এসে তারা গণধোলাইয়ের শিকার হয়। পুলিশ জানিয়েছে ওই তিন যুবককে আরও জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা। প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করা হতে পারে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…