মহিলাদের কুপ্রস্তাব, হাত ধরে টানার অভিযোগ, তৃণমূল নেতাকে প্রকাশ্যে জুতোপেটা প্রমীলা বাহিনীর

ওয়েব ডেস্ক : মহিলাদের প্রতি অশালীন আচরণ ও ফোনে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করলেন স্থানীয় মহিলারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজারহাটের দশদ্রোণে। জানা গিয়েছে, নিজের প্রতিপত্তি খাটিয়ে বেশ কিছুদিন যাবৎ স্থানীয় মহিলাদের নানারকম কুপ্রস্তাব দিতেন বুদ্ধদেব দাস নামে স্থানীয় তৃণমূল নেতা। এমনকি দিন কয়েক আগে এলাকার এক গৃহবধূর হাত ধরে টানার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তার এই অভব্য আচরণ স্থানীয় মহিলারা বেশ কিছুদিন যাবৎ সহ্য করলেও মঙ্গলবার সকলে একজোট হয়ে প্রকাশ্যে ওই শাসকদলের নেতাকে জুতো পেটা করেন। ঘটনার পর থেকেই এই নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে এর আগেও এধরণের একাধিক অভিযোগ উঠেছে। এমনকি থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তাতেও বুদ্ধদেববাভুর আচরণে বিন্দুমাত্র কোনও সংশোধন হয়নি। বেশ কিছুদিন ধরেই স্থানীয় মহিলারা বুদ্ধদেববাবুর প্রতি ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার তাকে এলাকায় দেখতে পেয়েই তৃণমূল নেতাকে ঘিরে ফেলেন স্থানীয়রা। এরপর শুরু হয় জুতোপেটা। গ্রামের ক্ষিপ্ত মহিলারা তাকে মারধর করে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। মহিলারা এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে পুলিশও তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যায়। বেশ কিছুক্ষণ মারধরের পর থামেন মহিলারা।
তবে প্রমিলা বাহিনীর মারধরের পরও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনোরকম মন্তব্য করেননি স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব দাস। এদিকে এই ঘটনার পর ইতিমধ্যেই তৃণমূলের তরফে ওই ব্যক্তির সঙ্গে দলের যোগাযোগ অস্বীকার করা হয়েছে। সামনেই নির্বাচন, তার আগে শাসকদলের নেতার এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…