সাত সকালে মাঝ আকাশে ভেঙে পড়লো প্রশিক্ষণ উড়ান, ঘটনাস্থলেই মৃত ২

ওয়েব ডেস্ক: সাতসকালে আচমকা ভয়ঙ্কর একটি শব্দ!! আকাশ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আচমকা ওড়িশার বিরাসলা এয়ারস্ট্রিপে ভেঙে পড়লো গভর্নমেন্ট অ্যাভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের এফএ-১৫২ ভিটি-ইএনফ প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় ওই বিমানের প্রশিক্ষক পাইলট সঞ্জয় এবং প্রশিক্ষণরত পাইলট ফতিমার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই বিমানের প্রশিক্ষক সঞ্জয় কুমার ঝা বিহারের বাসিন্দা ও প্রশিক্ষণরত পাইলট আনিস ফতিমা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

উড়িষ্যায় এই মূহুর্তে মোট ১৯টি এয়ারস্ট্রিপ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল এই বিরাসলা। মূলতঃ বাণিজ্যিক উড়ানের প্রশিক্ষণ নেন পাইলটরা।একেই করোনা তার ওপর আবার লকডাউন, এর জেরে গত ২ মাস এয়ারস্ট্রিপটি বন্ধ থাকার পর গত ১ জুনই এটি আবার চালু হয়েছিল।

ঘটনায় ওড়িশা পুলিশ সুপার বলেন, “মনে হচ্ছে ওড়ার কিছুক্ষণ পর কোনও ত্রুটি দেখা যায়। প্রশিক্ষক পাইলট সঞ্জয় কুমার ঝা এবং প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট আনিস ফতিমা মারা গিয়েছেন। কামাখ্যানগরে সাব-ডিভিশনাল হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”

দীর্ঘদিন লকডাউনের পর সদ্য খুলেছিল এয়ারস্ট্রিপ। এতদিন পর্যন্ত সেখানে ছিল ৯০ জন। বর্তমানে সেখানে ৩৭ জন রয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…