চোর সন্দেহে পার্কিং কর্মীকেই পিটিয়ে খুন! হলদিয়ায় চাঞ্চল্য, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক: মোবাইল ও টাকা চুরির সন্দেহে এক পার্কিং কর্মীকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানা এলাকায়। রবিবার সন্ধ্যায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় মাত্র ২৪ বছরের ওই যুবকের। জানা গেছে ভবানীপুর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে চুরি যায় মোবাইল ও টাকা। শুরু হয় খোঁজ-খবর। আর খোঁজ করতে গিয়েই চোখ পড়ে সেখানকার পার্কিং কর্মীর ওপর। সন্দেহের বশবর্তী হয়ে ওই কর্মীর ওপর চলে অকথ্য অত্যাচার, চলে গনপিটুনি। তার জেরেই মৃত্যুর মুখে ঢলে পড়েন সেই কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম আব্দুল রশিদ, বয়স ২৪ বছর। সে স্থানীয় মসজিদ পাড়ার বাসিন্দা। জানা যায়, রবিবার সন্ধ্যেয় আধমরা অবস্থায় স্থানীয় বটতলা ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। ভর্তি করা হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় আব্দুলের।

জানা যায়, রবিবার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে চুরি হওয়ার ঘটনায় চোর সন্দেহে তাকে হেনস্থা করা হয়। খবর পেয়ে বাড়ীর লোকেরা গিয়ে আব্দুলকে বাড়ীতে নিয়ে আসে। বিকেলে গেঁওয়াডাব বাজারে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বেরিয়েছিল সে। অভিযোগ, সেখানেই তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। মৃতের স্ত্রী রানুমা বিবির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ৭ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে শেখ মেহেবুব, শেখ রমজান ও শেখ সামসুদ্দিন নামের স্থানীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভবানীপুর থানার ওসি মহম্মদ মাহিয়ুল ইসলাম বলেন,’ চুরি যাওয়া মোবাইল ও টাকাকে কেন্দ্র করে বচসার জেরে এই খুন বলে অনুমান করা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। বাকিদের ধরার চেষ্টা চলছে।’

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…