ওয়েব ডেস্ক : স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বেসরকারি স্কুল শিক্ষিকার দেহ। মৃত মহিলা বছর ৩৩ এর প্রিয়াঙ্কা চক্রবর্তী মিদ্যে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের ২ নম্বর ওয়ার্ড সুবুদ্ধিপুর বেলতলা এলাকায়। প্রথম অবস্থায় আত্মহত্যা বলে মনে করা হলেও মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় মৃতার পরিবারের তরফে প্রিয়াঙ্কার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই মৃতার স্বামী আশিস চক্রবর্তীকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।
ঘটনার পর শনিবার দুপুরে অভিযুক্ত স্বামীকে বারুইপুর আদালতে তোলা হয়। পাশাপাশি প্রিয়াঙ্কার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। জানা গিয়েছে বেসরকারি সংস্থার কর্মী আশিস ও বেসরকারি স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা বারুইপুর সুবুদ্ধিপুর বেলতলা এলাকায় একই পাড়াতেই থাকতেন। বছর পাঁচেক আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিষয় বাড়িতে জানাজানি হতে দেড় বছর আগে তারা দু’জনে বিয়ে করেন। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই জানা যায় স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। এর প্রতিবাদ করায় প্রায়শই সংসারে অশান্তি লেগেই থাকতো। এমনকি প্রিয়াঙ্কাকে মারধরও করতো স্বামী আশিস চক্রবর্তী।
ঘটনায় প্রিয়াঙ্কার ভাই অর্ণব মিদ্যের অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে দুজনের মধ্যে অশান্তি লেগে থাকতো। বছর খানেক আগে জানা যায়, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে আশিসের অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি জানাজানি হতেই আশিসকে বোঝানোর চেষ্টা করে প্রিয়াঙ্কা। কিন্তু তাতে লাভ হয়নি বরং এরপর থেকে তাকে মারধর শুরু করে স্বামী। এর প্রতিবাদ করায় স্বামী ও শাশুড়ি দুজন মিলেই প্রিয়াঙ্কার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। প্রিয়াঙ্কার দাদা অর্ণবের আরও অভিযোগ, তাঁর বোনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে আশিস ও তাঁর মা। ঘটনায় আশিস ও তাঁর পরিবারের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…