রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে ‘নীরব’ রাজ্য, পুজোর আগে ট্রেন চালানো সম্ভব নয়, দাবি রেলের

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালানো নিয়ে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় সাধারণ যাত্রীদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই রেলের তরফে রাজ্যের সাথে আলোচনা করে লোকাল ট্রেন চালানোর পরিকল্পনার কথা জানানো হয়েছিল। কিন্তু রাজ্যের তরফে এবিষয়ে কোনও আগ্রহ দেখাচ্ছে না বলে আগেই অভিযোগ করেছিল রেল। বৃহস্পতিবারও রেলের তরফে ফের একই কথা জানানো হল। এদিন রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, লোকাল ট্রেন চালানোর বিষয়ে রাজ্য সরকারের তরফে জবাব না দেওয়ায় পুজোর আগে লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। বৃহস্পতিবারই একথা স্পষ্ট জানান, শিয়ালদহ ডিভিশনের বিভাগীয় রেল আধিকারিক এসপি সিং।

এদিন এসপি সিং জানান, রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গত মঙ্গলবারই রাজ্যের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও নবান্নের তরফে সেই চিঠির জবাব রেলের দফতরে এসে পৌঁছয়নি। ফলে শহরতলীতে লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যের এই চুপ করে থাকাতেই পুজোর আগে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে, এবিষয়ে রাজ্যের গ্রিন সিগন্যাল মিললেই বৈঠকের মাধ্যমে ট্রেন চালানোর বিধিনিষেধ চূড়ান্ত করে ১০ দিনের মধ্যেই ট্রেন চালানো সম্ভব হবে।

এবিষয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের একাংশের মতে, এই মূহুর্তে গোটা রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিন নজিরবিহীনভাবে বাড়ছে। এর মধ্যে সব থেকে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। তবে শুধুমাত্র এই দুই জেলা নয়। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতেও এই মূহুর্তে হুহু করে বাড়ছে সংক্রমণ। ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, ট্রেন চালালে সংক্রমণ দ্বিগুণ বাড়বে বলেই এই মূহুর্তে লোকাল ট্রেন চালানো নিয়ে কোনোরকম মন্তব্য করছে না নবান্ন।
রাজ্যের এই নীরবতা অন্তত সেই কথাই বলছে৷

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…