নিউজ ডেস্ক: এবার করোনা টিকার দ্বিতীয় ডোজ পাবেন কীভাবে, জানিয়ে দিলেন মুখ্যসচিব। সাধারণ মানুষ করোনা টিকা পাওয়ার জন্য রাত থেকেই বিভিন্ন হাসপাতালে লাইন দিচ্ছেন।এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন অনেকে। রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়াছে তাতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন।
এবার রাজ্য সরকার দ্বিতীয় ডোজ নিতে আসা ওইসব মানুষজনকে আশ্বস্থ করল।
সোমবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’বেসরকারি হাসপাতালে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য ক্যালেন্ডার তৈরি করছে রাজ্য সরকার। ওই ক্যালেন্ডার অনুযায়ী নিকটবর্তি হাসপাতাল থেকে বা সেই বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পারবেন তাঁরা। এনিয়ে তাদের জানিয়ে দেওয়া হবে। বেসরকারি হাসপাতালে যাঁরা টিকা নিয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। সেই তথ্য জমা পড়ছে।’
এদিন মুখ্যসচিব আরও বলেন,’ওইসব তথ্য এসে গেলেই প্রথম ডোজ প্রাপকদের দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়া হবে। এনিয়ে উতকন্ঠার কোনও কারণ নেই।অযথা হাসপাতালগুলিতে ভিড় করবেন না।সরকারি হাসপাতালে যারা প্রথম ডোজ দিয়েছেন তাদেরও তালিকা তৈরি করা হয়েছে। তারাও টিকা পেয়ে যাবেন।’
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…