নিউজ ডেস্ক: আপাতত সেফ হোম হিসেবে খুলবে স্কুলের গেট। করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। এইমুহুর্তে কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেডের অভাব শুরু হয়েছে। এবার সেই সমস্যা মেটাতে রাজ্যের স্কুলগুলিকেই সেফ হোমে বদলে ফেলার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। জেলাশাসকদের চিঠি দিয়ে দ্রুত স্কুলগুলি স্যানিটাইজ করে সেফ হোমের উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবারই জেলাশাসকদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করার কথা বলা হয়েছে। আসলে দীর্ঘদিন ধরে ক্লাসরুমগুলো বন্ধ থাকায় সেখানে ধুলো-ময়লা জমেছে। যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কোভিড পজিটিভ রোগীদের পরিষ্কার, পরিচ্ছন্ন জায়গায় রাখা অতি আবশ্যক। সেই কারণেই স্কুলগুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এই রিপোর্ট জরুরি ভিত্তিতে সরকারের কাছে পাঠাতে হবে। তারপরই স্কুলগুলির দরজা খুলে যাবে সেফ হোম হিসেবে।
কিন্তু সরকারি এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত কোন স্কুলগুলিকে সেফ হোমে পরিণত করা হবে কিংবা করা সম্ভব, সেই সিদ্ধান্ত জেলাশাসকদের উপরই ছাড়া হচ্ছে বলে খবর। তাঁরাই সবকিছু ঠিক করে এবং স্কুলগুলিকে করোনা আক্রান্তদের বাসযোগ্য করে তুলে সরকারকে রিপোর্ট দেবে। তবে যত দ্রুত সম্ভব এই কাজ সারার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।
প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৯ হাজারের বেশি। প্রাণ হারাচ্ছেন শতাধিক। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়েছে হাসপাতালে বেডের সমস্যা এবং অক্সিজেনের অভাব। যদিও দ্রুততার সঙ্গে সমস্ত চাহিদা পূরণের চেষ্টা করে চলেছে প্রশাসন। আর এবার স্কুলগুলিকেও করোনা চিকিৎসার কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হল। স্কুলের পঠন-পাঠন কবে ফের শুরু হবে, সে নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…