ফের উচ্চমাধ্যমিকের সূচী বদল, জুনে নয় জুলাইতে হবে পরিক্ষা

Image Credit ‘indiaতিতলী সেনগুপ্ত : ২৯ শে জুন হচ্ছে না উচ্চমাধ্যমিক, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরিবর্তে নির্দিষ্ট নিয়ম মেনে ২, ৬ ও ৮ ই জুলাই বাকি পরিক্ষাগুলি হবে।

গত ২৪ শে মার্চ লকডাউন ঘোষণা করার পর কেটে গিয়েছে প্রায় ৬৭ দিন। সে সময় রাজ্যে চলছিল উচ্চমাধ্যমিক পরিক্ষা। কিন্তু করনা পরিস্থিতিতে আগাম সতর্কতা নিয়ে রাজ্যের তরফে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে বন্ধ হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিকের শেষ ৩টি পরিক্ষা। সে সময় শিক্ষা দফতর থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি শিথিল হলে বাকি পরিক্ষাগুলি সম্পন্ন করা হবে।

ফলে গত কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরিক্ষাগুলির দিনক্ষন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে অনুযায়ী আগামী ২৯ শে জুন, ২ ও ৬ জুলাই বাকি পরিক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু এরই মাঝে আনলক ১ এর কন্টেইনমেন্ট জোনগুলিতে ৩০ শে জুন অবধি লকডাউন ঘোষণা করা হয়। এর জেরে কন্টেইনমেন্ট জোনের শিক্ষক ও পরিক্ষার্থীদের মধ্যে দিনবদলের দাবি ওঠে। ফলে পরিক্ষা নিয়ে বেশ উৎকন্ঠার মধ্যে পরতে হয় রাজ্যকে।

এরপর বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার ফের উচ্চমাধ্যমিকের সূচি বদল করে ২৯শে জুন, ২ ও ৩ জুলাইয়ের পরিবর্তে ২, ৬ ও ৮ জুলাই পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিকে দীর্ঘ ২ মাসের লকডাউন কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে রাজ্য। কিন্তু প্রতিদিনই রাজ্যে বেড়ে চলেছে করনা আক্রান্তের সংখ্যা। ভীন রাজ্য থেকে ঘরে ফিরছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। ফলে যারা ফিরছেন তাদের বেশিরভাগকেই জেলার বিভিন্ন স্কুলগুলিতে রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। ফলে এই মূহুর্তে রাজ্যের বেশিরভাগ স্কুলগুলিই কোয়ারেন্টাইন সেন্টার।

তার ওপর রাস্তায় পর্যাপ্ত পরিমাণে নেই বাস, চলছে না ট্রেন। এই অবস্থায় পরিক্ষার্থীরা কতটা নিরাপদে পরিক্ষা দিতে পারবে তা নিয়ে চলছিল চাপা উত্তেজনা। ফলে শিক্ষা দফতরের পুরনো সূচীতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন শিক্ষক-পরিক্ষার্থীরা। তবে এদিন শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে পরিক্ষার্থীরা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…