এখন খবর

মালদায় ভোটের লাইনে দাড়িয়ে বিজেপি প্রার্থীর প্রচার,নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব শাসক দল

নিউজ ডেস্ক: সোমবার সকাল থেকে শুরু হয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। এই পর্বে মালদা, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, দক্ষিণ দিনাজপুরের একাধিক কেন্দ্রের পাশাপাশি দক্ষিণ কলকাতার চার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।এরমধ্যেই লক্ষ্য করা যায় এক অদ্ভূত কাণ্ড। নির্বাচনী প্রচার ৪৮ ঘণ্টা আগে শেষ হলেও মালদার গাজোলে ভোটের লাইনে প্রচার চালালেন বিজেপি প্রার্থী।নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

এদিন সকাল সকাল স্নান সেরে হলুদ পাঞ্জাবি গায়ে চড়িয়ে গাজল বিধানসভা কেন্দ্রের ২১১ নম্বর বুথ রামচন্দ্র সাহা হাই স্কুলে সপরিবারে ভোট দিতে যান বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ। তৃণমূলের অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। হাতজোড় করে ভোটারদের কাছে তাঁকে ভোট দেওয়ার অনুরোধ জানান। সেই ঘটনা তৃণমূলের নজরে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই-দলের মধ্যে বচসা বেঁধে যায়। তৃণমূল কর্মী সমর্থকদেরর দাবি, ভোটের লাইনে দাঁড়িয়েও প্রচার করছিলেন বিজেপি প্রার্থী।

এরপরেই ঘাসফুল শিবিরের সমর্থকেরা বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরে আনেন বিষয়টি। আধা সেনা গিয়ে তাঁকে বিরত করে। যদিও প্রচারের অভিযোগ অস্বীকা করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ।

গত বিধানসভা নির্বাচনে গাজল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জোট প্রার্থী দিপালী বিশ্বাস। কিন্তু তারপরে তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। এরপর ২০২১ নির্বাচনের দিন কয়েক আগে বিজেপিতে যোগ দেন দিপালী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…