পুজোর আগে শুক্রবার কলকাতায় রেকর্ড পতন সোনা রুপোর, দেখে নিন সোনা-রুপোর দর

ওয়েব ডেস্ক : গত কয়েকদিনে সোনার দামের পতনের পর বৃহস্পতিবার ভারতের বাজারে ফের দিশাহীনভাবে এগিয়েছে সোনা ও রুপোর দর। তবে শুধুমাত্র ভারতীয় বাজারেই নয়, একই সাথে আন্তর্জাতিক বাজারেও বেড়েছে সোনা-রুপোর দাম। মার্কিন আর্থিক স্টিমুলাস প্যাকেজের অপেক্ষা বহু বিনিয়োগকারীকেই উদ্বেগে ফেলেছে। তবে এরমধ্যে শুক্রবার ভারতের বাজারে ও কলকাতায় সোনার দাম বাড়লো নাকি কমলো এই নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। দেখে নেওয়া যাক, কোনদিক যেতে শুরু করল সোনা-রুপোর দর।

শুক্রবার এমসিএক্স গোল্ডের ডিসেম্বর ফিচারে সোনার দামের অনেকটাই পতন হয়েছে। সে অনুযায়ী, এদিন ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৫০, ৬৫৩ টাকা। চলতি মাসের তৃতীয় সপ্তাহ জুড়েই সোনা ও রুপোর দাম ক্রমশ বেড়ে চলেছে। এদিকে এদেশে গত ৭ অগাস্ট সোনার দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। সে সময় ৫৬ হাজার টাকার গণ্ডি ছাড়িয়েছিল। অক্টোবরে তা থেকে ৫,৫০০ টাকা কমেছে সোনার দাম।

শুক্রবার কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯, ২৭০ টাকা। শুধুমাত্র ২২ ক্যারেটেই নয় একই সাথে এদিন ২৪ ক্যারেটেও কমেছে সোনার দর৷ শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দর দাঁড়িয়েছে ৫২, ২৭০ টাকা। তবে শুধুমাত্র সোনার দর নয়, একই সাথে এদিন রুপোর দামেও বেশ খানিকটা ছন্দপতন হয়েছে৷ এদিন কেজি প্রতি রুপোর দাম দাঁড়িয়েছে ৬১, ৫১২ টাকা৷ এর আগে গত অগাস্টে সোনার পাশাপাশি রেকর্ড মাত্রায় পৌঁছায় রুপোর দামও। সেই সময় ১ কেজিতে রুপোর দাম দাঁড়ায় ৮০ হাজার টাকা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…