নিউজ ডেস্ক: এক বিচারাধীন বন্দির দেহ উদ্ধার করলো মালদা পুলিশ। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা সংশোধনাগারে। ঘটনার খবর পেয়ে বামনগোলা থানা এলাকা থেকে জেলা সংশোধনাগারে এসে পৌঁছায় মৃত বিচারাধীন বন্দির পরিবার।
পুলিশ ও জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকুমার মন্ডল। তার বয়স ৪৫ বছর। তার বাড়ী বামনগোলা থানার চাঁদপুর এলাকায়। মঙ্গলবার পকসো মামলায় তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার পুলিশ । ওই দিনই মালদা আদালতের মাধ্যমে অভিযুক্ত সুকুমার মন্ডলকে জেল হেফাজতে পাঠানো হয়। আর এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই রহস্যজনকভাবেই সংশোধনাগারের একটি ঘর থেকেই ওই বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যদিও মৃতের পায়ে রক্ত লেগে থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃতের পরিজনদের পক্ষ থেকে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানানো হয়েছে।
এদিন মালদা জেলা সংশোধনাগারে তদন্তে আসেন মালদা কালেক্টরেটের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস। তাঁর উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস জানিয়েছেন, সংশোধনাগারের একটি ওয়ার্ডের জানালার মধ্যেই গলায় গামছা জড়িয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল সুকুমার মণ্ডলের দেহ। সেটি উদ্ধারের পর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ওই বিচারাধীন বন্দির পায়ে রক্ত লেগে ছিল । তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারবেন না বলেই জানান তিনি। ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে বলেও জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…