রেললাইন থেকে উদ্ধার সাংবাদিকের ক্ষত-বিক্ষত দেহ, ফের প্রশ্নের মুখে যোগীর পুলিশ

নিউজ ডেস্ক: যোগী রাজ্যে ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। রেল লাইনের পাশ থেকে উদ্ধার সাংবাদিকের মৃতদেহ। মৃত সাংবাদিকের নাম সুরজ পান্ডে। একের পর এক ঘটনাকে কেন্দ্র করে বারবার খবের শিরোনামে উঠে আসছে উত্তরপ্রদেশ। কিছুদিন আগেই হাথ্রাস কান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, প্রশ্নের মুখে পরে যায় যোগীর পুলিশ, আর আবারও সাংবাদিকের মৃতদেহ উদ্ধার ঘিরে খবরের শিরোনামে যোগীর পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, একজন নারী পুলিশকর্মীসহ মোট দু’জন হুমকি দিয়েছিল তাদের ছেলেকে। তারাই প্ররোচনা দিয়ে ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে বলে দাবী করেন নিহত সাংবাদিকের মা।

জানা গিয়েছে, অন্য দিনের মতোই বৃহস্পতিবার বাড়ী থেকে বের হন সাংবাদিক সুরজ পাণ্ডে। তবে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও বাড়ী ফেরেননি তিনি। পরে রাতের দিকে উন্নাওয়ের কাছে রেললাইনের উপর থেকেই উদ্ধার করা হয় সুরজের ক্ষতবিক্ষত দেহ।

সিও (সিটি) গৌরব ত্রিপাঠি এ ব্যাপারে জানিয়েছেন, সদর কোতোয়ালিতে রেললাইনের উপর পড়েছিল সুরজের দেহ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

সুরজের মা লক্ষ্মী দেবী পুরো ঘটনাকে নিছক আত্মহত্যা হিসেবে মেনে নিতে নারাজ। তার দাবী, ছেলে সুরজকে নারী পুলিশ কনস্টেবল সুনীতা চৌরাশিয়া এবং অমর সিং হুমকি দিয়েছিল। তাদের প্ররোচনায় সুরজের এমন মর্মান্তিক পরিণতি। তবে কেন পুলিশকর্মীরা সুরজকে হুমকি দিয়েছিল সে বিষয়ে পরিষ্কার করে কিছুই জানাননি মৃত সাংবাদিকের মা।

তবে, সুরজের পরিবারের আনা অভিযোগ প্রমাণিত হলে পুলিশকর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্তকারীরা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…