এখন খবর

পারিবারিক বিবাদের জের, জামাইয়ের হাতেই খুন হলেন শাশুড়ি

নিজস্ব সংবাদদাতা: স্বামী স্ত্রী বিবাদের জেরে জামাইয়ের হাতে খুন হলেন শাশুড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার হাড়িপুকুর এলাকার রিশিপুর গ্রামে। মৃতার নাম ভারতি কর্মকার, বয়স ৪৫ বছর। ঘটনার পর থেকে পলাতক জামাই। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। জামাইয়ের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার হাড়িপুকুর এলাকার রিশিপুর গ্রামের বাসিন্দা ভারতি কর্মকারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের চুয়ামোড় এলাকার বাসিন্দা বিনোদ কর্মকার। বিনোদ পেশায় একজন শ্রমিক। বিয়ের কয়েক বছর পর থেকে বিনোদ তার স্ত্রী আরতির সাথে অশান্তি করতো বলে অভিযোগ। বারংবার শাশুড়ি, ভারতি দেবী তাদের অশান্তি মিটিয়ে দিতেন বলেও জানা গিয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে বিনোদের সাথে তার স্ত্রী আরতির গণ্ডগোল বাঁধে। সেই গণ্ডগোল পৌঁছায় চরমে। তার জেরে আরতি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আরতির স্বামী বিনোদ খোঁজাখুঁজি করেও স্ত্রীকে না পেয়ে শ্বাশুড়ির কাছে বলতে গেলে শাশুড়ির সাথে ঝামেলা বেঁধে যায়। তখন আচমকাই বিনোদ ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি ভারতি দেবীকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর থেকে পলাতক জামাই বিনোদ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আই সি সুরোজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিনোদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…