কুলতলিতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

ওয়েব ডেস্ক : দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই আগুন জ্বলেছিল এরাজ্যেও। ঘটনার প্রতিবাদে চলেছে একাধিক বিক্ষোভ মিছিল। এমনকি হাথরসের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের এই নির্মম ঘটনার রেশ কাটতে না কাটতেই এরাজ্যেও ঘটে গেল এক পাশবিক ঘটনা। এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতুলি থানার মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, শনিবার ভোরে স্থানীয়রা দূর থেকে নদীর চরে কাউকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। সেসময় রক্তাক্ত ও অচেতন অবস্থায় নাবালিকাকে চরের উপর পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এরপর দেরি না করে তাঁরাই নাবালিকার পরিবারের লোকদের খবর দেন। এদিকে সকালে উঠে মেয়েকে না দেখতে পেয়ে ততক্ষণে খোঁজ শুরু করেছেন ওই নাবালিকার পরিবারের লোকেরা। সেসময় প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েই নাবালিকার পরিজনেরা ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে জয়নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনায় অভিযোগ, শনিবার ভোর রাতে জোর করে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে নদীর চরে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। তারপর সেখানেই ওই নাবালিকাকে ফেলে রেখে চলে যায়। এমনকি ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেয়। ঘটনায় পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে শৌচালয়ে গিয়েছিল ওই নাবালিকা। সেই সময় নদীতে জাল ফেলতে যাচ্ছিল অভিযুক্ত শামসুল ঘরামি। সেসময় নাবালিকাকে একা পেয়ে আচমকা তার মুখ চাপা দিয়ে জোর করে তাকে নদীর চরে নিয়ে যায়। তারপর সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত মৎসজীবি। এই ঘটনায় দেরি না করে দ্রুত কুলতুলি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। এরপর মাত্র কয়েকঘন্টার মধ্যেই অভিযুক্ত শামসুল ঘরামি নামে ওই মৎসজীবিকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…