করোনায় সংক্রমিত হয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

ওয়েব ডেস্ক : করোনায় সংক্রমিত হচ্ছে রাজ্যের একের পর এক মন্ত্রী, বিধায়ক আমলারা। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে ইতিমধ্যেই পুনরায় কাজে ফিরেছেন, অনেকেই আবার করোনা যুদ্ধে পরাজিত হয়ে প্র‍য়াত হয়েছেন। দীর্ঘ কয়েকদিন করোনা সংক্রমিত হওয়ার পর শেষমেশ জীবন যুদ্ধে হেরে গেলেন বিধানসভার ডেপুটি স্পিকার ও ঝাড়গ্রামের দু’‌বারের বিধায়ক সুকুমার হাঁসদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। জানা গিয়েছে, তিনি শুধুমাত্র যে করোনায় আক্রান্ত হয়েছেন তা কিন্তু নয়, বহুদিন যাবৎ মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী। করোনায় সংক্রমিত হওয়ার পর একাধিক সমস্যা নিয়ে ১০ অক্টোবর তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। এরপর দীর্ঘ ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষমেশ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা।

বৃহস্পতিবার সুকুমার হাঁসদার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর প্রয়াণে এদিন টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শোক প্রকাশ করেন এদিন প্রাক্তন ডেপুটি স্পিকারের প্রয়াণে শোকপ্রকাশ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সুকুমার হাঁসদা-কে শেষ শ্রদ্ধা জানাতে এদিন হাসপাতালে যাবেন বিধানসভার মার্শাল। তিনি আরও জানান, যেহেতু এই মূহুর্তে রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগের মধ্যে রয়েছে, সেহেতু আপাতত কোনও শোকপ্রকাশ অনুষ্ঠান করা সম্ভব নয়৷ পরে বিধানসভা খোলা হলে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শোক জ্ঞাপন ও শ্রদ্ধানুষ্ঠান করা হবে।

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর পেশায় চিকিৎসক সুকুমার হাঁসদাকে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরের বার অর্থাৎ ২০১৬ তে পুনরায় বিধানসভা নির্বাচনে সুকুমারবাবু জিতলেও তাঁকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি। এরপর ২০১৮ সালে প্রাক্তন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সাফির আচমকা মৃত্যু হলে সেই পদে সুকুমার হাঁসদা-কে বহাল করা হয়। এছাড়া তিনি পর পর ২ বার ঝাড়গ্রামের বিধায়ক ছিলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত রাজনৈতিক মহল।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…