এখন খবর

দলের প্রতীকে নয়, শোষণের জবাব চাইতে ভোটে প্রার্থী দিল কালচিনি উপজাতি সমাজ

নিউজ ডেস্ক: দরজার কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে আলিপুরদুয়ারের সবচাইতে নজরকাড়া কেন্দ্র কালচিনি। কারণ এই কেন্দ্রে প্রার্থী নিয়ে খুশি নয় শাসক-বিরোধী দুই দলই। দিকে দিকে চলছে বিক্ষোভ। এতকিছুর মাঝেও বিদ্রোহের সুর উপজাতিদের কন্ঠে। কেননা তাদের দিকে ফিরে তাকাচ্ছে না কেউই। আগের থেকেই তারা শোষিত-বঞ্চিত। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি পেয়েই আসছেন তারা। তাদের সংস্কৃতি, এলাকার উন্নয়ন থেকে যায় সেই তিমিরেই।

এই বিধানসভা নির্বাচনে নিজেদের অধিকার বুঝে নিতে তাই বদ্ধপরিকর তারা। কালচিনির সব উপজাতি বরো, গাড়ো, মেচ, রাভা সহ অন্যান্য সমাজের মানুষেরা তাদের মনোনীত প্রার্থীকে নামাচ্ছেন ভোট যুদ্ধে। সম্মিলিত উপজাতি সমাজের প্রার্থী হচ্ছেন বিনয় নার্জিনারী।

কালিচিনির বিভিন্ন উপজাতির মানুষেরা বাম জমানায় ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তাদের দাবী জানিয়েছিল। পূরণ হয়নি একটিও দাবী। সন্মিলিত উপজাতি সমাজের প্রার্থী বিনয় নার্জিনারী সাংবাদিক সন্মেলন করে জানান, ভোটে জয়ী হলে প্রতিটি উপজাতি সমাজের উন্নয়ন তার লক্ষ্য হবে। আলাদা আলাদা বোর্ড তৈরী করবেন তিনি। এতদিন যে যে বিষয়গুলি থেকে বঞ্চিত হয়েছে কালচিনির উপজাতিরা তাদের সেই অধিকার দেবেন তিনি। তাদের উপর হয়ে আসা শোষণের জবাব দিতে তাদের কোনো দলের প্রতীকের দরকার নেই বলে সাফ জানান বিনয় নার্জিনারী।

কালচিনি বিধানসভায় প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে বিক্ষোভ অব‍্যাহত। রবিবার বিকেলে কালচিনিতে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বিশাল লামার। এই ঘোষণা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি কর্মীরা। ঘেরাও করা হয় আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ী। সেদিনের পর এদিনও কালচিনি বিধানসভার বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার ঘরে গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির কর্মী সমর্থকদের দাবী প্রার্থী হিসেবে তারা বিশাল লামাকে মেনে নিতে পারছেন না। তারা প্রার্থী বদল করার দাবীও জানান।

অপরদিকে এদিন আলিপুরদুয়ার জংশন ছিন্নমস্তা কালি মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন কালচিনি বিধানসভার বিজেপি প্রার্থী বিশাল লামা । এদিন বিশাল জানান সব ঠিক হয়ে যাবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…