“বিজেপির খুনি এবং আসামীদের জায়গা দিচ্ছেন রাজ্যপাল’, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ডোনজুড়ে

ওয়েব ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে এ রাজ্যের সম্পর্ক যেন আদায় কাচকলায়। প্রায় প্রতিদিনই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় লেগেই রয়েছে। এদিকে নির্বাচনের আগে একাধিক জেলায় জনসভা করছেন শাসকদলের নেতা কর্মীরা। সেখানে গেরুয়া শিবিরের পাশাপাশি রাজ্যপালকেও তুলোধুনো করতে ছাড়ছে তৃণমূল নেতা থেকে সাংসদ সকলেই। রবিবারও তার অন্যথা হল না। এদিন বিকালে ডোমজুড়ের বেগড়ীতে দলের এক প্রতিবাদ সভায় এসে রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটূক্তি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন সভায় বক্তৃতা দিতে উঠে প্রথমেই গেরুয়া শিবিরকে এক হাত নিলেন কল্যাণ বন্দোপাধ্যায়। এরপরই তিনি রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। যাতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিন সভামঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন। তিনি ভারতবর্ষের লজ্জা। এখানেই থেমে থাকেননি কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করে বলেন, ” বিজেপির খুনি এবং আসামীদের জায়গা দিচ্ছেন রাজ্যপাল। এসব অপরাধীরা রাজভবনে বসে থাকে।” এদিকে আচমকা তৃণমূল সাংসদের এমন মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

এদিকে, রবিবারই ডোমজুড়ের আর একটি এলাকায় বিজেপির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিনের সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পালটা জবাব দিয়ে অর্জুন সিং বলেন, “কল্যাণ বন্দোপাধ্যায় অসুস্থ তাই তাঁর কথায় গুরুত্ব দিই না। তবে সাংবিধানিক প্রধানের কাছে যাওয়া যদি খারাপ কাজ হয় তাহলে নবান্নে বসে মুখ্যমন্ত্রী পার্টির কাজ করছেন তাহলে তাকে কী বলা যাবে।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…