নিজস্ব সংবাদদাতা: জৈষ্ঠ্য মাসের আজ ২৯ তারিখ, মাসটা আবার ৩২দিনে তাই আষাঢ়ের প্রথম দিনটি আরও তিনদিন পরে শুক্রবার। তবু আজই আষাঢ়ষ্য প্রথম দিবস, আজ বর্ষা এসেছে খড়গপুর, মেদিনীপুর, দক্ষিনবঙ্গ এমনকি উত্তরবঙ্গেও। বর্ষা এসেছে সারা বাংলায়। কবির হিসাবে বর্ষা ঢুকেছে তিনদিন আগেই আর আবহবিদের হিসাবে ২দিন পরে, যে হিসাব বলে বাংলা আসে ১০জুন। এবার অবশ্য আবহবিদদের পাঁজি অক্ষরে অক্ষরে মিলিয়ে শুক্রবারই রাজ্যে ঢুকল বর্ষা। তার জেরে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত শুরু হয়েছে তুমুল বৃষ্টি। উত্তরবঙ্গের জেলেগুলিতেও ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ, শুক্রবার সারা দিনই কলকাতায় দফায় দফায় বৃষ্টি হবে। হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নাদিয়া, হুগলিতেও বৃষ্টি চলবে। অন্য দিকে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ওড়িশা উপকূলেও বৃষ্টি হচ্ছে। রাজ্যের একাংশে বর্ষার আগমনও ঘটেছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের জেরে মৌসুমী বায়ু আরও সক্রিয় রাজ্যের দিকে এগোচ্ছে। আগামী কয়েক দিন দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হবে।আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারই উত্তরবঙ্গ, সিকিম এবং কলকাতা-সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেল। এ দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সঙ্গে দফায় দফায় বৃষ্টিও হচ্ছে।
আইআইটি খড়গপুর ক্যাম্পাস ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডিগ্রি সেলসিয়াস ৮৩% আর্দ্রতার কারনে যা মালুম হচ্ছে ৩৯ডিগ্রির মত। দিনের সর্বোচ্চ বাতাসের গতি ১৪কিলোমিটার প্রতিঘন্টায়। যা বিকাল ৫টা নাগাদ অনুভব হতে পারে। নির্ঘন্ট মোতাবেক বিকেল ৬টা ২৫মিনিটে সূর্যাস্ত হওয়ার কথা থাকলেও বিকাল ৫টা ১৪মিনিট অবধি সূর্যালোক থাকার কথা। ছবি সৌজন্য: কৃষ্ণা করগুপ্ত পাত্র
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…