বই দেখেই দেওয়া যাবে ফাইনাল সেমিস্টার, পরীক্ষা সংক্রান্ত নিয়মবিধি ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

ওয়েব ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার নিয়ে একাধিকবার জলঘোলা হওয়ার পর অবশেষে জল্পনার অবসান। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষার বিষয়ে সোমবারই উপাচার্যদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর ওইদিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ‘ওপেন বুক’ পদ্ধতি অর্থাৎ ছাত্রছাত্রীরা বই দেখে তাদের পরীক্ষা দিতে পারবে । বুধবার সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এরপর এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগে চলবে পরীক্ষা।

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষাসংক্রান্ত একাধিক বিধিনিষেধ প্রকাশ করা হয়। সে অনুযায়ী জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এই পরিস্থিতিতে হলে বসে পরীক্ষা দেওয়ার কোনও ব্যবস্থা থাকবে না। পাশাপাশি, ‘ওপেন বুক’ পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র পৌঁছবে। পরীক্ষা শেষ হলে ওই একই পদ্ধতিতে তাদের উত্তরপত্র জমা দিতে হবে।

একই সাথে আরও জানানো হয়েছে, প্রশ্নপত্র পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার্থীদের উওরপত্র জমা দিতে হবে৷ লকডাউনের আগে পর্যন্ত যেটুকু সিলেবাস পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করেই পরীক্ষা নেওয়া হবে। এবছর নিজের কলেজের অধ্যাপকেরাই খাতা দেখবেন। খাতা অন্য কোথাও পাঠানো হবে না। কোনও পরীক্ষার্থী যদি চায়, তবে নিয়মবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে গিয়েও উওরপত্র জমা দিতে পারে। দীর্ঘ কয়েকমাসের মাসের টানপোড়েনের পর শেষপর্যন্ত চূড়ান্ত বর্ষের পরীক্ষা ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে পরীক্ষার্থীরা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…