এখন খবর

করোনা আক্রান্ত মেয়ে সামিশা সহ শিল্পা শেঠির গোটা পরিবার

নিউজ ডেস্ক: কিছুদিন আগে করোনা সংক্রমিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন-সহ অভিনেত্রীর গোটা পরিবার। মঙ্গলবার, ৪ মে দীপিকার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতেই আছেন। করোনার কবলে দীপিকা পাড়ুকোনের বাবা তথা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনও। বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

এবার দীপিকার মতোই করোনার কবলে অভিনেত্রী শিল্পা শেঠির গোটা পরিবার। কোভিড সংক্রামিত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা, মা, শ্বশুর-শাশুড়ি, বাদ যায়নি একরত্তি মেয়ে সামিশা এবং ছেলে বিয়ানও। তবে শিল্পার নিজের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে গোটা পরিবারের কোভিড সংক্রমিত হওয়ার খবর শিল্পা জানিয়েছেন। তিনি লিখেছেন, “গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সমিশা, বিয়ান, আমার মা এবং রাজ করোনায় আক্রান্ত। সরকারি কোভিডবিধি, ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে প্রত্যেকেই নিজের নিজের ঘরে আইসোলেশনে আছে। বাড়ির ২ জন কর্মচারীও করোনা আক্রান্ত। তাঁদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সকলেই অনেকটা ভাল, আশা করা যায় খুব তাড়াতাড়িই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।”

এছাড়া এই অভিনেত্রী সবার কাছে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা ও কোভিডবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। শীঘ্র পদক্ষেপ ও সমস্তরকম সাহায্যের জন্য ধন্যবাদ জানান বৃহণ্মুম্বই পুরনিগম ও তাঁর আধিকারিকদের ধন্যবাদ জানান অভিনেত্রী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…