সুশান্ত মামলার তদন্তের স্বার্থে পরিচালক রুমি জাফরিকে তলব ইডির

ওয়েব ডেস্ক : সুশান্ত মামলায় প্রায় প্রতিদিনই নতুন নতুন ঘটনা সামনে আসছে৷ তদন্তের স্বার্থে সুশান্তের পরিচিত একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ বৃহস্পতিবার সুশান্ত মৃত্যু মামলার তদন্তের স্বার্থে ইডি দফতরে তলব করা হল পরিচালক রুমি জাফরিকে। এদিন তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে৷ সুশান্তের মৃত্যুর আগে পরিচালক রুমি জাফরির ছবিতে অভিনয় করার কথা ছিল সুশান্ত-রিয়ার৷ মে মাসে লন্ডনে এই ছবির শুটিং শুরুর কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। এরপর কথা হয় লকডাউন উঠলেই শুরু হবে শুটিং। লব করা যথেষ্ট প্রাসঙ্গিক। সুশান্ত ও রিয়ার অভিনয় করার কথা ছিল পরিচালকের ছবিতে। এ বিষয়েই এদিন পরিচালক রুমি জাফরির কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চলেছেন ইডি কর্তারা৷

এদিনের জিজ্ঞাসাবাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। তাদের মধ্যে রয়েছে, রুমি জাফরি পরিচালিত সুশান্তের সই করা শেষ ছবিতে সুশান্তের লগ্নি ছিল কি না? ছবির কন্ট্র‍্যাক্ট পেপার সই করার পর রুমির তরফে সুশান্ত ও রিয়াকে কোনও সাইনিং অ্যামাউন্ট দিয়েছেন কিনা? রুমিকি নিজের ইচ্ছেতেই রিয়াকে ছবিতে নিয়েছেন? নাকি এই ছবিতে রিয়াকে নেওয়ার জন্য সুশান্ত রুমিকে অনুরোধ করেছিলেন? সুশান্তের হয়ে যাবতীয় কথাবার্তা কি রিয়াই বলতেন? ছবিতে কতটা পারিশ্রমিক নেবেন সে ব্যাপারে সুশান্তের হয়ে কথাবার্তা কী রিয়া নিজেই বলতেন? সূত্রের খবর, এদিন ইডির তরফে রুমিকে এ জাতীয় একাধিক প্রশ্ন করা হতে পারে।

ইডির তরফে আপাতত মোট ১৩ টি বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে একাধিক বয়ান রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর ও রিয়া চক্রবর্তীর। তবে ইডির দাবি, রিয়াকে তার রোজগার ও সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সঠিক উত্তর পাওয়া যায়নি। তিনি কোনোভাবেই তফন্তে সাহায্য করছেন না। ফলে প্রয়োজনে তাকে ফের ইডি দফতরে ডাকা হতে পারে। তবে শুধুমাত্র রিয়া, সৌভিক নয়, পাশাপাশি সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী, চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেও ডাকা হয়েছিল। ইডি সূত্রে খবর, তাদের প্রত্যেকেই আলাদা আলাদা দাবি করেছেন। সেক্ষেত্রে বৃহস্পতিবার রুমিকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা সেদিকেই তাকিয়ে নেটিজেনরা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…