এখন খবর

নির্বাচনের আগের দিনই বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, আতঙ্ক কালিয়াগঞ্জে

নিউজ ডেস্ক: নির্বাচনের আগের দিন কালিয়াগঞ্জ বিধানসভার বরুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার এক বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে এক বস্তা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘিরে চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরী করতে তৃণমূল কংগ্রেস এই বোমাগুলো রেখে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপি ভয় পেয়ে গিয়েছে তাই নিজেরাই বোমা রেখে শাসক দলের নামে বদনাম করছে। এটা বিজেপি দলের নীতি হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহন , তার আগের দিন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতের দক্ষিন গোয়ালপাড়ার ২৬৬ নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মী বিকাশ সরকারের বাড়ির সামনে মিলল এক বস্তা তাজা বোমা।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে পঞ্চম দফার নির্বাচন সমাপ্ত হয়েছে। প্রতিবারই ভোটের আগের দিন থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। কোথাও বোমাবাজি, কোথাও বিজেপি কর্মী বা তৃণমূল কর্মীর ঝুলন্ত বা রক্তাক্ত দেহ উদ্ধার ইত্যাদি। আর এবার ষষ্ঠ দফা নির্বাচনের আগেও সেই একই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল উত্তরের জেলায়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…