প্রেমের সম্পর্ক জানতে পারায় যুগলকে আগুনে পুড়িয়ে মারলো প্রেমিকার পরিবার

ওয়েব ডেস্ক : ফের যোগীরাজ্যে নৃশংস হত্যা। বন্ধ ঘরে আগুন লাগিয়ে প্রেমিক-প্রেমিকা জীবন্ত পুড়িয়ে মারল পরিবারের সদস্যরা৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দার করছা গ্রামে। এই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয়েছে প্রেমিকের। অন্যদিকে, প্রেমিকের মৃত্যুর ঘন্টাখানেকের মধ্যে হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতেই প্রাণ হারায় প্রেমিকা। খবর পেয়ে আইজি চিত্রকূট সত্যপ্রকাশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার কারণে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, কয়েকমাস যাবৎ গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবতীর৷ পরিবারের লোকেদের কানে সে কথা আগেই পৌঁছেছিল। বুধবার যুবককে নিজের বাড়িতে দেখা করার জন্য ডেকে পাঠান যুবতী। সে সময় ওই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন প্রেমিকার পরিবারের সদস্যরা। এরপরই রাগের বসে প্রেমিকার পরিবারের সদস্যরা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়৷ এরপর কুড়ল দিয়ে হামলা চালায় এবং পরে আগুন লাগিয়ে দেয় ঘরে৷

দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে৷ আগুন লেগে যায় প্রেমিক ও প্রেমিকার৷ জানা গিয়েছে আগুনে ওই যুগল ঝলসে গিয়েছিল। এরপর স্থানীয়দের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্থানীয়রাই পুলিশে খবরে দেয় ৷ শরীরের বেশীরভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে বাঁচানো সম্ভব হয়নি যুবককে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় প্রেমিকের৷ এদিকে প্রেমিকার অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে কানপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সময় মাঝপথেই মৃত্যু হয় যুবতীর ৷

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…