এখন খবর

করোনা মোকাবিলায় ‘জাতীয় পরিকল্পনা তৈরি’র জন্য কেন্দ্রকে কড়া নির্দেশ দেশের শীর্ষ আদালতের

নিউজ ডেস্ক: দেশ জুড়ে লাগামহীন দাপট করোনা; পরিস্থিতি মোকাবেলায় এবারে ময়দানে নামল সুপ্রিম কোর্ট। করোনা মোকাবেলায় জাতীয় পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্রকে কড়া নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের জোগান সহ চারটি বিষয় ওই পরিকল্পনায় উল্লেখ করতে বলা হয়েছে। শুক্রবার এই বিষয়ে আবারও শুনানি হবে।

বৃহস্পতিবার দেশ জুড়ে করোনা পুরোন সব রেকর্ড ভেঙ্গে ছারখার করে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা-কালে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,১০৪ জনের। দিল্লীতেও পরিস্থিতি অতি সঙ্কট জনক, দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। বেশ কয়েকটি রাজ্য নাইট কার্ফু, বা সম্পূর্ণ কার্ফুর পথে হেঁটেছে। কিন্তু এত কিছুর পরেও করোনা সংক্রমণ রোখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট তাই কেন্দ্রকে করা বার্তা দেয়।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমরা চারটি বিষয় জানতে চাই। সেগুলি হল, অক্সিজেনের জোগান, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, কী পদ্ধতিতে টিকাকরণ হচ্ছে এবং আমরা লকডাউন ঘোষণা করার ক্ষমতা রাজ্যগুলিকে দিতে চাই। করোনা মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই দেশের ৬ টি হাইকোর্টে শুনানি চলছে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, দিল্লী, বোম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা ও এলাহাবাদ হাইকোর্ট তাদের নিজেদের মতো বিচার চালিয়ে যাচ্ছে। এটার আমরা প্রশংসা করি। কিন্তু, এর ফলে বিভ্রান্তি এবং সংস্থানের গতিপথ বদলে যাচ্ছে।

গত বুধবার ম্যাক্স হেল্থকেয়ারের একটি মামলার পরিপ্রেক্ষিতে দিল্লী আদালত প্রশ্ন তুলেছিল, পেট্রোলিয়াম এবং ইস্পাত শিল্প থেকে কেন মেডিকেল অক্সিজেনের ব্যবস্থা করছে না কেন্দ্র ? অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে বলে বিচারপতিরা কেন্দ্রকে জানিয়ে দেয়, এক্ষেত্রে আপনারা ভিক্ষা করবেন না ধার করবেন, না চুরি করবেন, না প্ল্যান্ট তৈরি করবেন তা আমরা জানি না। এরপর এদিন করোনা মোকাবিলায় কেন্দ্রকে জাতীয় পরিকল্পনা তৈরি করতে বলে দেশের শীর্ষ আদালত।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…