এখন খবর

এপ্রিলের মাঝামাঝি দেশে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার;জানাল রিপোর্ট

নিউজ ডেস্ক: ভারতবর্ষে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বিজ্ঞানীদের আশঙ্কা, এপ্রিলের মাঝামাঝি করোনা সংক্রমণের সংখ্যা হতে পারে সর্বোচ্চ। প্রতিদিনই ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে । গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার হাজারের বেশি। একদিনে সংক্রমণের নিরিখে এই বছরে যা সর্বাধিক। দু’দিনে আক্রান্তের সংখ্যা পেরিয়েছে এক লক্ষ।

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। তাঁরা জানাচ্ছেন,১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ধরলে দ্বিতীয় সংক্রমণের ঢেউ স্থায়ী হতে পারে প্রায় ১০০ দিন।

সাধারণ মানুষের মনে প্রশ্ন, আবার কি তবে লকডাউন হতে চলেছে? কিন্তু স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২৮ পাতার রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলায় এলাকাভিত্তিক লকডাউন বা নিষেধাজ্ঞা জারি করা সমস্যার সমাধান নয় বরং দ্রুত বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনাই হবে সঠিক পদক্ষেপ।

এসবিআই এর রিপোর্টে বলা হয়েছে, সংক্রমণের গতি-প্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি দেশে শীর্ষে পৌঁছবে করোনা সংক্রমণের হার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কোভিশিল্ড রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কয়েকটি রাজ্যে কোভিড পরিস্থিতির মোকাবিলায় যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্থিক ক্ষেত্রে তার প্রভাব পড়বে যা বোঝা যাবে পরের মাসে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…