এখন খবর

নির্বাচনে টিকিট না পাওয়ায় মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ কংগ্রেস নেত্রীর

বিশ্বজিৎ দাস: নির্বাচনকে কেন্দ্র করে আবারও সামনে এল কংগ্রেসের অন্তর্দ্বন্ধ। টিকিট না পেয়ে দল ছেড়ে মাথা মুড়িয়ে ফেললেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। তিনি ২০১৮ সাল থেকে কেরলের মহিলা কংগ্রেসের সভাপতি পদে থাকার পরও তাঁকে টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমনই এক সিদ্ধান্ত নিলেন নেত্রী।

কংগ্রেস কেরালা বিধানসভা নির্বাচনে টিকিট দেইনি তাকে। প্রার্থী হতে চেয়েছিলেন এট্টুমানুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু পূর্ণ হলো না আশা। ক্ষোভে পদত্যাগ করলেন কেরালার মহিলা কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। শুধু পদত্যাগ নয়, দলীয় কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদে নামলেন ৫৫ বছর বয়সী।

তার অভিযোগ; প্রার্থী তালিকায় যথেষ্ট সংখ্যায় মহিলা প্রতিনিধিত্ব নেই । এছাড়া তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে যাঁরা কংগ্রেসের লড়াকু মহিলা কর্মী তাঁদের অবহেলা করেছে দল। ৮৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস তার মধ্যে মাত্র ৯ জন মহিলা প্রার্থী। পদত্যাগের পাশাপাশি সুভাষ জানিয়েছেন তাঁর কোন পরিকল্পনা নেই অন্য দলে যোগ দেওয়ার বা নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করার। কেরালা কংগ্রেসের রাজ্য সভাপতি মুলাপাল্লি রামচন্দ্রণ এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন।

নেতা মন্ত্রীদের মধ্যে নির্বাচনের আগেই জনসেবার একটা হিড়িক ওঠে। নির্বাচন হয়ে গেলেই, দেখা যায় আবার অন্য রকম সুর। কিন্তু সেই নির্বাচনে লড়াই করার টিকিটই যদি না দেওয়া হয়, তাহলে অপমানিত হয়ে অনেককেই দল ছাড়তেও দেখা যায়। কংগ্রেসেও তার ব্যতিক্রম হল না। তবে সেই প্রতিবাদের ধরণে কিছুটা অভিনবত্ব এল বটে। টিকিট না পেয়ে কার্যালয়ের সামনে মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ জানালেন কংগ্রেস নেত্রী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…