নিউজ ডেস্ক:-পশ্চিমবঙ্গে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় সর্বদল বৈঠকের আগে জানাল কমিশন;সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সক্রিয় রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে শেষ তিন দফার ভোট এক দফায় করার যে জল্পনা চলছিল, তা বৃহস্পতিবার উড়িয়ে দিল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করতে গেলে যত বাহিনীর প্রয়োজন, তা বাংলায় নেই। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে টুইটে লেখেন, ‘অতিমারির মধ্যে কমিশনের ৮ দফা ভোট করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। বর্তমানে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আমি কমিশনকে অনুরোধ করছি, বাকি দফার ভোট একটি দফাতেই সারা হোক। এর ফলে কোভিড সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন মানুষ’।
প্রসঙ্গত বৃহস্পতিবার নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। কমিশন সূত্রে খবর, সেখানেই সিদ্ধান্ত হয় ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেছেন, তিন দফার ভোট এক দফায় করতে গেলে যত সংখ্যক বাহিনীর এত দ্রুত তার ব্যবস্থা করা যাবে না।
অর্থাৎ রাজ্যের তিন দফার ভোট এক দফায় করতে গেলে আরও বাড়তি দেড় হাজার কোম্পানি বাহিনীর প্রয়োজন। যা এই মুহূর্তে ব্যবস্থা করা সমস্যার।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…