একাধিক ইস্যুতে বিজেপির থানা অভিযানকে লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতিদের, রণক্ষেত্র বীরভূমের পাড়ুই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ গেরুয়া শিবিরের

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলায় ক্রমশ হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় ক্রমশ আইনশৃঙ্খলা ভেঙে পড়ার প্রতিবাদে বুধবার বিজেপির তরফে থানা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের পাড়ুই। এদিনের ঘটনার বিজেপির অভিযোগ, বুধবার বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে যোগ দিতে একে একে জড়ো হতে শুরু করলে আচমকা মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর পরই পুলিশে খবর দেওয়া হলেও আদতে কোনো লাভ হয়নি পর প্রায় দীর্ঘক্ষণ কেটে গেলে সেখানে পৌঁছয় পুলিশ।

জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ক্রমশ আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে সেই অভিযোগে বুধবার বীরভূমের থানা অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। সে অনুযায়ী এদিন সিউড়ি – বোলপুর রাজ্য সড়কের ওপর একে একে বিজেপি কর্মীরা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছিল। অভিযোগ, সেসময় উল্টো দিক থেকে মোটরসাইকেলে কয়েকজন দুষ্কৃতি এসে জমায়েত লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করেন। ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের এদিনের কর্মসূচি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবেই বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। এমনকী তাদের আরও অভিযোগ, এই ঘটনায় পুরোপুরি ভাবে পুলিশের মদত রয়েছে। সেকারণেই পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

ঘটনায় বিজেপির অভিযোগ, এদিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরও তোয়াক্কা করেনি দুষ্কৃতিরা, বরং বোমাবাজি চালিয়ে যায়। এমনকি সেসময় পুলিশকর্মীরা তাদের না আটকে বরং পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে নিজেরাই এলাকা ছেড়ে চলে যায়। তবে এখানেই শেষ নয়। তবে এদিন বিজেপি অভিযোগ একেবারেই অস্বীকার করেছে তৃণমূল। বরং এবিষয়ে তৃণমূলের পাল্টা দাবি, বীরভূমে বিজেপি বলে কিছু নেই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…