তমাল নদী থেকে উদ্ধার মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, শালবনী :- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বিষ্ণুপুর ২ অঞ্চলের মানকুড়ি এলাকায় তমাল নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মহিলার  মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ব্লকের মানকুড়ি ও বয়লা গ্রামের মাঝে তমাল নদীতে। মৃতার নাম পানি মুর্মু (৫৫)। বাড়ি শালবনীর বাঁধগোড়াতে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে স্থানীয়রা মাছ ধরার জন্য নদীতে আঁট বেঁধে রেখেছিল। সেই আঁটে মাছ পড়েছে কিনা দেখার জন্য এদিন সকালে স্থানীয়রা সেই আঁটের কাছে যেতেই দেখেন  এক মহিলার মৃতদেহ আটকে রয়েছে৷ তারা বিষয়টি সাথে সাথে শালবনী থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনী থানার পুলিশ ।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায় ।  পুলিশ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে । প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই মহিলা নদী পেরিয়ে তাঁর আত্মীয় বাড়ি গিয়েছিলেন বলে জানা গেছে রাতে ফেরার সময় কোনও ভাবে নদীতে পড়ে যান। মহিলা ইদানিং চোলাইয়ে আসক্ত ছিলেন। তবে ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পরই তা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় এক ব্যক্তি দাবি করেছিলেন মহিলার হাত-পা বাঁধা ছিল কিন্তু পুলিশ সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন এমন দাবির কোনও সত্যতাই নেই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…